করোনা সংক্রমণ রুখতে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বেলুড়মঠ
করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন জীবন যাত্রা শুরু করেছিল মানুষ। তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে রেকর্ড সংখ্যা পার করেছে দৈনিক সংক্রমনের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক করোনা সংক্রমণ ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছে। রাজ্যগুলিতে করোনা আক্রান্তের জন্য বেড পাওয়া যাচ্ছে না। অভাব দেখা গিয়েছে অক্সিজেনের। গোটা দেশের মতোই শোচনীয় অবস্থা বাংলায়।
বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতা দেখে বেলুর মঠ কর্তৃপক্ষ ফের মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২ এপ্রিল থেকে পুনরায় বেলুড় মঠ দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যাবে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত যতদিন না নির্দেশ আছে ততদিন এই মঠ বন্ধ থাকবে। আজ অর্থাৎ মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে দেশজুড়ে যখন লকডাউন শুরু হয় তখন ২৫ মার্চ থেকে বন্ধ করে দেয়া হয়েছিল বেলুড় মঠ। তারপর ৮২ দিন বন্ধ থাকার পর ১৫ জুন সবার জন্য এই মোটা আবার খুলে দেওয়া হয়। তখন করণা বিধি মেনে এই মঠে প্রবেশ করতে হতো। তারপর অবশ্য সংক্রমণ বাড়ার ফলে ২ আগস্ট থেকে এই মঠ ফের বন্ধ করে দেয়া হয়। আসলে সেই সময়ে একাধিক মঠের আবাসিক সন্ন্যাসী করণায় আক্রান্ত হয়েছিলেন। তারপর চলতি বছরে ১০ ফেব্রুয়ারি আবার বেলুড় মঠ চালু হয়। তবে সম্প্রতি আবার অনেক বেশি করোনা সংক্রমিত হওয়ায় বেলুড় মঠ বন্ধ করছে কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…