Post Office Scheme: ৫ বছরেই ৭ লাখ টাকার রিটার্ন, টাকা রাখুন পোস্ট অফিসের এই স্কিমে

আজকের দিনে দেশে বেশ কিছু বিনিয়োগ প্রকল্প রয়েছে যেখানে আপনি খুব সহজেই বিনিয়োগ করে মোটা টাকা উপার্জন করতে পারেন। এরকমই কিছু প্রকল্প হলো পোস্ট অফিসের দীর্ঘমেয়াদী সঞ্চয় স্কিমগুলি। ভারতীয় ডাক বিভাগের রেকারিং ডিপোজিট (RD) স্কিম হল একটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্প যা দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে, বিনিয়োগকারীরা চক্রবৃদ্ধি সুদের সুবিধা পেয়ে থাকেন এবং ম্যাচিউরিটির সময় আকর্ষণীয় রিটার্ন অর্জন করেন।

মাত্র ১০০ টাকা দিয়েই শুরু করা যায় RD অ্যাকাউন্ট। প্রতি মাসে ন্যূনতম নির্ধারিত টাকা জমা করতে হবে। এই রেকা রিং ডিপোজিটের মেয়াদ ৫ বছর। এই স্কিমে বর্তমানে বছরে সুদের হার ৬.৭০%। প্রতি তিন মাস অন্তর চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করা হয়। যেকোনো ভারতীয় নাগরিক একক বা যৌথভাবে RD অ্যাকাউন্ট খুলতে পারেন। নাবালকের ক্ষেত্রে অভিভাবকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়। RD অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত সুদ আয়করের আওতায় করযোগ্য। এই স্কিমে বিনিয়োগ করলে শিক্ষা, বিবাহ, অবসর পরিকল্পনা ইত্যাদির জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সহায়তা করে।

যদি আপনি প্রতি মাসে ১০ হাজার টাকা করে এই অ্যাকাউন্টে জমা করেন তাহলে সেই হিসেবে দেখতে গেলে প্রতি বছরে আপনি বিনিয়োগ করছেন ১,২০,০০০ টাকা। ৫ বছরে মূলধন হবে ৬ লক্ষ টাকা সেই নিরিখে যদি ৬.৭০% করে আপনি বার্ষিক সুদ পান তাহলে পাঁচ বছর পর আপনি ১,১৪,৬৫৯ টাকা পেয়ে যাবেন সুদ বাবদ। অর্থাৎ এক্ষেত্রে মোট রিটার্ন হবে ৭,১৪,৬৫৯ টাকা। পোস্ট অফিসের RD স্কিম হলো দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণের জন্য একটি আকর্ষণীয় এবং সুবিধাজনক বিকল্প। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ভালো রিটার্ন অর্জনের পাশাপাশি কর সুবিধাও নেওয়া যায়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026