একুশে নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। নির্বাচন কমিশন গতকাল বাংলা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। এবার রাজনৈতিক দলগুলির প্রার্থী ঘোষনা করার পালা। আজ গেরুয়া শিবির বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী ৭ মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেড সমাবেশে আসার আগে কমপক্ষে গেরুয়া শিবির ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে দেবে। আসলে প্রত্যাশামতো এবার গেরুয়া শিবির ২৯৪ আসনের প্রার্থী ধাপে ধাপে ঘোষণা করার চেষ্টা করছে। ইতিমধ্যেই দিল্লিতে ১৫০ প্রার্থীর নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত সীলমোহর পড়লে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে।
গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর থেকে বঙ্গ রাজনীতিতে তীব্র গুঞ্জন চলছিল যে গেরুয়া শিবিরে এত তারকা ও তৃণমূল ত্যাগীদের ভিড়ের মাঝে কে প্রার্থী হতে পারবে? প্রত্যাশামতো প্রায় সবাইকেই সুযোগ দিয়েছে গেরুয়া শিবির। দলের মঙ্গ শাখা থেকে আজ সকালে দিল্লিতে ১৫০ প্রার্থীর তালিকা পৌঁছে গিয়েছে। আগামী ৪-৫ দিনে দলের সংসদীয় নির্বাচনে বৈঠকের পর তাদের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।
সূত্র মারফত জানা গিয়েছে, এবারে প্রার্থী হিসেবে বাংলায় স্থান পেতে পারে একাধিক টলিখ্যাত তারকা। কারণ কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করেছিল অঞ্জনা বসু, পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র, কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও রিমঝিম সহ একাধিক টেলি অভিনেতা। আবার কিছুদিন আগে অমিত শাহের সভায় মেগা যোগদানে বিজেপি শিবিরে নাম লিখেছিল যশ দাশগুপ্ত, হিরণ চক্রবর্তী, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ প্রমুখরা। এছাড়াও খেলার জগত থেকে গেরুয়া শিবিরে পদার্পণ করেছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। এবার নির্বাচনে এতজন তারকা’র মাঝে কারা প্রার্থী হতে পারে সেটাই দেখার জন্যে উদগ্রীব হয়ে আছে বঙ্গবাসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…