রাজ্য

একশ্রেণীর অফিসারদের ‘ছাঁটাই’ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কারা পড়লেন মমতার রোষে?

কড়া মেজাজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে, কোনো রকমের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রসাশনিক কর্তাদের সতর্ক করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

সম্প্রতি একটি জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাজ্যের বিভিন্ন জেলার আমলা, মন্ত্রী ও বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই মমতাকে দেখা গিয়েছে কড়া মেজাজে। ঠিক কী হয়েছে নবান্নে আয়োজিত এই বৈঠকে?


লোকসভা নির্বাচনে নিজ রাজ্যে খুব ভাল ফল করেছিল তৃণমূল। দুর্নীতি ইস্যু থাকলেও সেগুলো শেষ পর্যন্ত তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারেনি। সেটা নির্বাচনের ফলাফল থেকেই স্পষ্ট। লোকসভা নির্বাচনে তৃণমূল ভাল ফলাফল করলেও হাত পা গুটিয়ে বসে থাকতে নারাজ নেত্রী। বরং দুর্নীতির বিরুদ্ধে কাজ করার কথাই বৈঠকে বারবার বলেছেন মমতা ব্যানার্জী। নবান্ন থেকে কী বলেছেন তিনি?
পূর্ত দপ্তরের একশ্রেণীর অফিসারদের প্রসঙ্গে মমতা বলেছেন, “ওদের তো কোন দায়িত্ব নেই। শুধু টাকা খাওয়া কাজ।”

মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে এক প্রকার মেজাজ হারিয়েছিলেন মমতা। কিছু ক্ষেত্রে কাজের খতিয়ান দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন বলেও খবর। কিছু সরকারী আমলাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, “আমি কেন বদনাম নেব? কতবার করে জেলা শাসকদের বলেছি জমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার ডিএমদের বলার পরেও বন্ধ করতে পারেনি। এর দায় কার?”

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026