‘২৬ হাজার চাকরি বাতিল, চিন্তা করবেন না’, SSC নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আদালতের নির্দেশে বিপাকে পড়েছেন কয়েক হাজার শিক্ষক। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক জনসভা থেকে নিজে দাঁড়িয়ে তিনি বলেছেন, “ভয় পাবেন না। আমরা লড়ে যাবো।” ইতিমধ্যে দেশের শুরু হয়েছে লোকসভা নির্বাচনের। প্রথম দফার ভোট ইতিমধ্যে নেওয়া হয়েছে। এরই মধ্যে আদালতের রায়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক। পরিস্থিতির গুরুত্ব বুঝে মানুষের পাশে থাকার ব্যাপারে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা উচ্চ আদালতের এসএসসি সংক্রান্ত রায়কে চ্যালেঞ্জ করার কথা বলেছেন মমতা।

উত্তর দিনাজপুরের চাকুলিয়ার এক নির্বাচনী প্রচার সভা বড় বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে তিনি বলেছেন, “কোনোভাবে জীবনের ঝুঁকি নেবেন না। আমরা আপনাদের পাশে রয়েছি। আমরা ঠিক লড়ে যাব। রায়কে চ্যালেঞ্জ জানাবো। চিন্তা করবেন না, লড়াই চালিয়ে যাবো।”

এক সঙ্গে জনসভা থেকে মমতা বার্তা দিয়েছেন, “যাঁদের চাকরি বাতিল করার কথা বলা হচ্ছে তাঁরা চিন্তা করবেন না। মনের জোর রাখুন, ভেঙে পড়বেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা আপনাদের পাশে রয়েছি সব সময়। যতদূর লড়াই করা সম্ভব আমরা তত দূর লড়াই চালিয়ে যাবো।” এছাড়াও চাকরি হারানো শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, “মানুষ আপনাদের সম্মান করে , আমরা আপনাদের সম্মান করি।”

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026