নিউজ

Bengal Cyclone update: ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাব পড়বে কি বাংলায়? স্পষ্ট করল মৌসম ভবন

ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে এই শীতের ইনিংসের মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর-পশ্চিম এবং পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি বাংলায়? এবার তা স্পষ্ট করেছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। এমনকি নিম্নচাপের জন্য বৃষ্টি হওয়ারও তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড়ের নিম্নচাপের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে শীতের প্রকোপ কয়েক দিনের জন্য অনেকটাই কমে যাবে। এমনকি এখন থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদের ঊর্ধ্বমুখী গমন লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আন্দামান সাগরের উপর যে নিম্নচাপ অবস্থান করছে তা ঘনীভূত হয়ে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূলের দিকে এগিয়ে যাওয়ার জেরে পশ্চিমবঙ্গের একাংশের আকাশ মেঘলা থাকবে।

আজ ৭ ডিসেম্বর অর্থাৎ বুধবার কলকাতায় দিনের আকাশ পরিষ্কার থাকবে৷ শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এর আগে মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026