Rattirer Sathi: রাজ্যে নারী-নিরাপত্তায় নতুন পরিকল্পনা, ঘোষিত হল ‘রাত্তিরের সাথী’ প্রকল্প

আরজি করের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। রাস্তায় নেমে দেখানো হচ্ছে প্রতিবাদ। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ। মহিলাদের নিরাপত্তা আরও বৃদ্ধি করার জন্য এবার বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। শনিবার নতুন একটি প্রকল্প শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের নাম রাখা হয়েছে রাত্তিরের সাথী (Rattirer Sathi)।

ঘটনার গুরুত্ব বুঝে বড় পদক্ষেপ

আরজি করের ঘটনায় চমকে উঠেছে গোটা দেশ ও রাজ্য। এমনকি বিদেশেও পৌঁছে গিয়েছে এই খবর। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক পোস্ট। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সে দিকে তাকিয়ে ছিল সাধারণ মানুষ। ঘটনার গুরুত্ব বুঝে বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। শুরু করা হল নতুন প্রকল্প। যারা নাইটশিফটে কাজ করেন, তাঁদের জন্য এই বিশেষ কর্মসূচি।

একাধিক দফতরের উদ্যগে রাত্তিরের সাথী প্রকল্প

রাত্তিরের সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই উদ্যোগের কথা তিনি জানিয়েছেন। আলাপন জানিয়েছেন, একাধিক দফতরের যৌথ উদ্যগে চালু করা হল রাত্তিরের সাথী প্রকল্প। পুলিশ পেট্রলিং চলবে মেডিক্যাল কলেজগুলোতে। সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে। মহিলা চিকিৎসক ও নার্সদের যাতে ১২ ঘণ্টার বেশি কাজ না করানো হয় সে ব্যাপারে খেয়াল রাখা হবে। মহিলাদের জন্য থাকবে আলাদা রেস্ট রুম ও টয়লেটের বন্দোবস্ত।

তৈরি করা হবে সেফ জোন

নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সিসিটিভি ব্যবহার করে তৈরি করা হবে সেফ জোন। সেই সঙ্গে থাকছে হেল্প লাইন নম্বর। জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে ১০০ বা ১১২ ব্যবহার করতে পারবেন। বিশাখা কমিটি বাধ্যতামূলক করা হচ্ছে। মহিলাদের নাইট শিফটের ব্যাপারেও থাকছে নতুন নিয়ম। একসঙ্গে একাধিক মহিলা বা টিমে থেকে কাজ করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026