ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাসে মাসে ১০০০ টাকা করে দেবে সরকার, আবেদন করুন সরকারের এই প্রকল্পে

এবারে পশ্চিমবঙ্গের সাধারণ জনতা কে মাসে মাসে ১০০০ টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। লক্ষীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য চালু করেছে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প। এ সমস্ত প্রকল্পগুলিতে নাম নথিভুক্ত করে আপনি মাসিক বা বাৎসরিক আর্থিক সাহায্য পেয়ে যেতে পারেন। শহর থেকে শুরু করে গ্রাম বাংলার শিল্পীদের শিল্পকে মেলে ধরতে এবারের শিল্পীদের উন্নয়নের জন্য একটি সামাজিক প্রকল্প চালু করে দিল পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের হাত ধরে প্রতিমাসে এক হাজার টাকা করে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের শিল্পীরা।

এমনিতেই বাংলার ঐতিহ্যপূর্ণ লোকগান জগত বিখ্যাত। তাই এবারে এই লোক সঙ্গীতের সঙ্গে যুক্ত শিল্পীদের সামাজিক উন্নয়নের ব্যবস্থা করার জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ২০১৭ সালে এই প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন তাদের সরকার কর্তৃক একটা পরিচয় পত্র দেওয়া হয়েছে। লোকশিল্পীদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি তাদের পেনশন দেবারও ব্যবস্থা করেছে সরকার। প্রতিমাসে এক হাজার টাকা প্রদানের পাশাপাশি প্রকল্পের নাম থাকা ব্যক্তিদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে অন্যতম হলো প্রত্যেক শিল্পীকে প্রতি মাসে অন্তত ৪ থেকে ৫টি অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে কি করতে হবে এবং এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা কি।

যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেই শিল্পীকে কোন না কোন একটা লোকশিল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাউল গান ছৌ নাচ পটের গান রণ নৃত্য এবং ঝুমুর গান। পাশাপাশি স্থানীয় লোক শিল্পীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। যে লোকশিল্পী যে জেলার বাসিন্দা তাকে সেই অফিসে গিয়ে এবং সংস্কৃতি আধিকারিক এর কাছে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় শিল্পীকে আবেদনপত্র জমা দিতে হবে এবং তার সাথে একটা পরিচয় পত্র জমা দিতে হবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কাছ থেকে লোকশিল্পীর একটা পরিচয় পত্র বানিয়ে সেটা আপনার কাছে সাবমিট করতে হবে। এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট এর মধ্যে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংক একাউন্টের ডিটেলস আপনাকে দিতে হবে। আবেদন গৃহীত হবার পর সরকার সরাসরি ব্যাংক একাউন্টে টাকা পাঠাবে।

Nirajana Nag

Recent Posts

Airtel-এর নতুন দারুণ প্ল্যান! কম টাকায় মিলছে ডেটা, কলিংসহ একাধিক সুবিধা

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…

May 21, 2026

পশ্চিমবঙ্গসহ ৯ রাজ্যে বিদ্যুৎ সরবরাহে বেসরকারিকরণ? জেনে নিন বড় আপডেট

দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…

May 21, 2026

Atal Pension Yojana-এ কি বাড়তে পারে পেনশনের পরিমাণ? সামনে বড় সুবিধা পেতে পারেন গ্রাহকরা

ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…

May 21, 2026

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026