নিউজ

বঙ্গভঙ্গের প্রবক্তা লর্ড কার্জনের ব্যবহৃত টেবিলকে ‘আইকনিক’ আখ্যা দিয়ে ট্রোলড হলেন রাজ্যপাল

১৯০৫ সালে যে টেবিলে বসে বাংলা ভাগের দলিলে সই করেন লর্ড কার্জন, তাকে ‘আইকনিক’ আখ্যা দিয়ে বিতর্কের সৃষ্টি করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। যে কারণে স্যোশাল মিডিয়ায় নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

‘ঐতিহাসিক রাজ ভবন গ্রন্থাগারের সেই ‘আইকনিক’ টেবিলে বসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল মানুষের জন্য নতুন বছরের শুভেচ্ছা বার্তা লিপিবদ্ধ করছেন, যে টেবিলে বসে ১৯০৫ সালে লর্ড কার্জন বাংলা ভাগের দলিলে সই করেছিলেন।’ মঙ্গলবার সকালে এ কথা লেখেন জগদীপ ধঙ্কড়। শুধু তাই নয়, সেই সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি।

আরও পড়ুন : রেল সুরক্ষা বাহিনীর নাম পরিবর্তন, দেওয়া হলো ‘গ্রুপ এ’ পদমর্যাদা

রাজ্যপালের সেই ট্যুইটের স্ক্রিনশট একশোরও অধিক মানুষ শেয়ার করে আক্রমণ করেন রাজ্যপালকে। তাদের দাবি, রাজ্যপাল বাংলার মানুষের ভাবাবেগকে সম্মান করেন না। ১৯০৫ সালের বাংলা ভাগ বাংলার ইতিহাসে একটি কালো অধ্যায়। এই ঘটনার প্রতিবাদে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত রাস্তায় নেমেছিলেন। এখান থেকেই শুরু হয়েছিল স্বদেশী ও বয়কট আন্দোলন।

বর্ষীয়ান তৃণমূল মন্ত্রী সুব্রত মুখার্জি রাজ্যপালের ট্যুইটকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এটি বাংলার ইতিহাসে কালো অধ্যায় এবং এরসঙ্গে বাংলার মানুষের তিক্ত স্মৃতি জড়িয়ে রয়েছে।’ সিপিআইএম-এর রাজ্য সম্পাদক ডা. সূর্যকান্ত মিশ্র রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানাতে রাজ্যপালের এমন মন্তব্য আশ্চর্যজনক বলেন ট্যুইট করে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026