রাজ্য

কাউন্টারেই পাবেন টিকিট, দক্ষিণ-পূর্ব রেল জানিয়ে দিল কোন রুটে চলবে কতগুলি ট্রেন

আগামী বুধবার থেকে চালু করা হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। আজ দক্ষিণ পূর্ব রেল হতে জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রুটের ট্রেন সংখ্যা। সূত্র হতে জানা গিয়েছে যে আগের সময়সূচী মেনেই চলবে ট্রেন। প্রতিদিন ৪০ টি ট্রেন এবং ৪১ টি ডাউন ট্রেন চলবে বলে জানা গিয়েছে।

 

দক্ষিণ-পূর্ব রেল সূত্র হতে জানা গিয়েছে যে ৪০ টি আপ ট্রেনের মধ্যে হাওড়া-মেদিনীপুর রুটে চালানো হবে ১৩ টি লোকাল ট্রেন। ৮ টি লোকাল চলবে হাওড়া-পাঁশকুড়ার মাঝে। এছাড়া চলবে হাওড়া-আমতা এবং হাওড়া-খড়গপুরের মধ্যে ও ৪টি লোকাল ট্রেন। ২ টি করে ট্রেন চলবে সাঁতরাগাছি-মেচেদা রুটে। ২টি ট্রেন চলবে হাওড়া-মেচেদা এবং হাওড়া-হলদিয়া রুটেও। এছাড়া ১ টি করে ট্রেন চলবে শালিমার-সাঁতরাগাছি, মেচেদা-দিঘা রুটে।

 

অপরদিকে দিনে চলবে ৪১ টি ডাউন ট্রেন। সেই ৪১ টি ডাউন ট্রেনের মধ্যে ১২ টি লোকাল ট্রেন চলবে মেদিনীপুর-হাওড়া রুটে। ৮ টি লোকাল চলবে পাঁশকুড়া-হাওড়ার মাঝে। সূত্র হতে জানা গিয়েছে যে কাউন্টার থেকেই তোলা যাবে সিজন টিকিট। লকডাউনের জন্য ফুরিয়ে গিয়েছে অনেকেরই সিজন টিকিটের মেয়াদ। তারা খুব সহজে কাউন্টার থেকে বাড়িয়ে নিতে পারবেন তার মেয়াদ। ভিড় নিয়ন্ত্রণে রেলকে সাহায্য করছে রাজ্য সরকার।

 

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রেল-রাজ্য বৈঠকে বুধবার থেকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কোনো যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয় এই বৈঠকে। নবান্ন সূত্রে খবর , প্রতি কামরায় এক থেকে দুই জন পুলিশ কর্মী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনকে মেট্রোর নিতি তে চালানোর কথাও চিন্তা করা হয়েছে এই বৈঠকে। জানা গিয়েছে যে বৃহস্পতিবার আরও একবার বৈঠক করতে চলেছে রেল ও রাজ্য। সেখানেই ঠিক করা হবে বাকি সমস্ত নিয়মবিধি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026