বিদেশ বিভূঁইয়ের সেরা জায়গা নয়, মঙ্গলে জমি কিনছেন এক বাঙালি! এমনও সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনছেন ক্যালিফোর্নিয়া নয়, লাস ভেগাস নয়, সুইজারল্যান্ড নয়, একেবারে মঙ্গলের মাটিতে জমি কিনে বসলেন শ্রীরামপুরের বাসিন্দা শৌণক দাস। ভিনগ্রহে জমি কেনার পর তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া, “সস্তায় পেলাম, তাই কিনলাম।
জানা গিয়েছে, শ্রীরামপুরের বাসিন্দা শৌণক সদ্য বিবাহিত। তাঁর বন্ধুমহলে একটা প্রশ্ন খুব ঘুরছে, তাহলে কি নতুন বউ নিয়ে একেবারে মঙ্গলের মাটিতে সংসার পাতবেন শৌণক?
এনিয়ে শৌণক বলছেন, “বিজ্ঞান যে গতিতে এগোচ্ছে তাতে ভবিষ্যতে মঙ্গলে মানুষের বসবাস মোটেও আশ্চর্যজনক ব্যাপার নয়। মানুষ মঙ্গলে গিয়ে বাস করতেই পারে।” ইতিমধ্যে মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে শৌণকের নাম সহ একটি চিপ নাসার রকেটে চেপে।
একটি বেসরকারি সংস্থায় কর্মরত শৌণক জানান, মঙ্গলে জমি কিনতে তাঁর মোট খরচ হয়েছে মাত্র 3000 টাকা। মঙ্গলের ঠিক কোথায় তাঁর জমি রয়েছে, দ্রাঘিমা অক্ষাংশ মেপে যাবতীয় তথ্য তার হাতে এসে পৌঁছেছে। তিনি তাঁর জমির দলিল হাতে পেয়েছেন।
এনিয়ে শৌণক বলেন, “সম্ভবত আমি প্রথম বাঙালি যে মঙ্গলে জমি কিনলাম। হয়তো কোনদিন মঙ্গলে গিয়ে থাকতে পারবো না। কিন্তু মানুষকে তো বলতে পারব যে মঙ্গলে আমার জমি রয়েছে।” বর্তমানে শৌণক চন্দ্রযান-এর নকশা বানাচ্ছেন।
প্রসঙ্গত ২০২৪ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠাতে চায় নাসা। সেজন্য চন্দ্রযান-এর যাবতীয় মডেল তৈরীর কাজে তারা হাত দিয়েছে। লুনার টু নামে চন্দ্রযান-এর মডেল কী রকম হবে তা জানতে অনেকের কাছে মডেল চেয়ে পাঠিয়েছে নাসা। এই কাজে শামিল শৌণকও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…