রাজ্য

সংক্রমনের নয়া রেকর্ড বাংলায়, ২৪ ঘন্টায় মৃত ৭৭ জন

চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকেই আবার পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। এবার সংক্রমণ এবং মৃত্যুহার বেড়েছে নতুন মিউট্যান্ট স্ট্রেনের জন্য। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে সংক্রমণ হয়েছে সাড়ে ৩ লাখের। গোটা দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলার। তার মধ্যে আবার বাংলাতে চলছে একুশে বাংলা বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ৭ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর ১ দফা নির্বাচন। যদিওবা করোনা সংক্রমনের প্রকোপে রাজ্যের রাজনৈতিক দলগুলি প্রচার করা বন্ধ করে দিয়েছে। বড় বড় নেতা নেত্রীরা ভার্চুয়াল প্রচার করছেন।

তবে অন্যান্য রাজ্যের মধ্যে বাংলাতেও করোনা পরিস্থিতি প্রায় প্রতিদিন ভয়ানক হয়ে উঠছে। বাংলাতেও প্রতিদিন সংক্রমনের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এবার সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে সংক্রমনের সংখ্যা দাঁড়াল ১৭২০৩। সংক্রমনের এমন গগনচুম্বী রূপ দেখে রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা রাজ্যবাসী। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়েছে বাংলা। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৭ জনের। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতায় এবং দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী পয়লা মে থেকে গোটা দেশজুড়ে ১৮ বছরের ঊর্ধ্বের টিকাকরন প্রক্রিয়া চালু হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এরই মধ্যে খুশির খবর শুনিয়েছ সেরাম ইনস্টিটিউট। আসলে কিছুদিন আগে সেরাম ইনস্টিটিউট রাজ্যের জন্য প্রতি ডোজ কোভিশিল্ডের দাম ৪০০ টাকা নির্ধারণ করেছিল এবং বেসরকারি হাসপাতালের জন্য ৬০০ টাকা। তবে আজ সুখবর জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। তারা জানিয়েছে যে তারা রাজ্য সরকারকে প্রতিডোজ ৩০০ টাকায় বিক্রি করতে রাজি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026