নিউজ

কৃষক আন্দোলনের সমর্থনে রাজ্যের জেলায় জেলায় ট্রাক্টর মিছিল বাম কৃষক সংগঠনের

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিন হয়ে গেল কৃষক আন্দোলন। আর সেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্যে প্রতিবাদে সামিল হয়েছে বাংলার কৃষকেরা জেলায় জেলায় ট্রাক্টর মিছিল করেছে বাম কৃষক সংগঠনগুলির। শেষ পাওয়া খবরে অনুযায়ী, বাঁকুড়া তালডাংরা ব্লকের হাড়মাসড়া থেকে পাঁচমুড়া পর্যন্ত কয়েকশ ট্রাক্টর এবং বাইক নিয়ে মিছিল করেছিল এদিন বামপন্থী কৃষক সংগঠন। সারা ভারত কৃষক সভা এই মিছিলের আয়োজনে ছিল। কেন্দ্রের কৃষি আইন কে বাতিল করার দাবিতে সোচ্চার হয় বাংলার কৃষকেরা।

পাশাপাশি আন্দোলনকারীরা অভিযোগ করেছিলেন, এরাজ্যে ধানের ক্ষেত্রে সহায়ক মূল্য অত্যন্ত বেনিয়ম দেখা গিয়েছে। পরিকাঠামোর অভাব এবং এলাকায় কৃষকরা ধানের সহায়ক মূল্য পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রে কৃষকদের নির্ভর করতে হচ্ছে স্থানীয় দালালদের উপরে। এই দালাল এবং ফড়ে রা কৃষকদের ক্ষতিসাধন করতে ব্যস্ত। ফলে কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকদের দাবি, অবিলম্বে সর্বত্র সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ করে দেওয়া হোক।

শুধু বাঁকুড়া না, হুগলির পোলবা সুগন্ধা থেকে চুঁচুড়ার খাদিনা মোড় এবং ব্যান্ডেল রাজহাট পর্যন্ত একটি মিছিল করা হয়। ১২ কিলোমিটার দীর্ঘ এই মিছিলে অংশ নেন কৃষক সংগঠনের অনেকে। সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে জাতীয় পতাকা নিয়ে ট্রাক্টর মিছিল করা হয়। এদিন দেখা যায় লাল ঝাণ্ডার বড় মিছিল। পোলবার ট্রাক্টর মিছিলে ৩০০ ট্রাক্টর অংশগ্রহণ করেছিল। এছাড়াও জলপাইগুড়িতে ট্রাক্টর এবং লাঙ্গল নিয়ে রাস্তায় নেমেছিলেন অগুন্তি কৃষক এবং শ্রমিক। কৃষি আইন বাতিলের সাথে সাথেই নতুন বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে মিছিল করলেন আন্দোলনকারীরা। এই মিছিলের পুরোধা ছিলেন সিটু নেতা জিয়াউল আলম (Jiaul Alam)।

অন্যদিকে পুরুলিয়াতে বামপন্থী কৃষক সংগঠনগুলির ডাকে ট্রাক্টর মিছিল দেখা যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদী কৃষকেরা পুরুলিয়া শহরে এসে জড়ো হন। ট্রাক্টর মিছিলে ২০ মিটারের বেশি পথ পরিক্রমা করা হয় এবং এটি শহরের হাটের মোড়ে শেষ হয়। একই ছবি দেখা গিয়েছিল নদীয়ার শান্তিপুরে। সেখানে শতাধিক ট্রাক্টর নিয়ে মিছিলে শামিল হয়েছিলেন সেখানকার কৃষকেরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026