নিউজ

Bengal Weather Forecast: ভ্যাপসা গরমে বাড়বে আরও অস্বস্তি, তবে বাংলার এই ৫ জেলায় এক্ষুনি হবে তুমুল বৃষ্টি

প্রায় প্রতিদিন বৃষ্টির দেখা মিললেও দিনের শেষে গিয়ে তাপমাত্রা খুব একটা কমছে না বাংলায়। বৃষ্টির প্রভাব কাটলেই আবার একই গরম ফিরে আসছে। প্রখর রোদের তেজে দুপুরের দিকে রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে পড়ছে। সপ্তাহের শুরু থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও সেই সপ্তাহের শেষে আজ রবিবার ফের বাড়ছে তাপমাত্রার পারদ। অস্বস্তি বাড়াচ্ছে গরম এবং আদ্রতার আধিক্য। এখন সকলের প্রশ্ন যে বর্ষাকাল কবে আসবে? বা আবার কবে বৃষ্টি হলে এই আদ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যাবে? ঠিক কি বলছে আবহাওয়া দপ্তর?

এই প্রসঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ কলকাতায় তেমনভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই। তবে উল্টে তাপমাত্রা সামান্য হলেও বাড়তে পারে। আজ রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের এই মন্তব্যে এটা স্পষ্ট যে এই সপ্তাহের শুরুটা আদ্রতাজনিত অস্বস্তি এবং ভ্যাপসা গরমের মধ্যে দিয়ে হবে।

আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে রবিবার শহরের কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে কোথাও ভারী বৃষ্টিপাত হবে না। খাতায়-কলমে হিসাব অনুযায়ী বাংলায় বর্ষা প্রবেশ করলেও একদিনও ভারী বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। আসলে মৌসুমী বায়ুকে সক্রিয় করার জন্য এই মুহূর্তে কোন নিম্নচাপ তৈরি হয়নি। এই নিম্নচাপ তৈরি হলেই পাকাপাকিভাবে বর্ষাকাল শুরু হয়ে যাবে। মনে করা হচ্ছে এই গোটা জুলাই মাস স্বাভাবিক বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাত হবে না। তবে কলকাতা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারসহ উত্তরবঙ্গের ৫ জেলায় আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026