কলকাতা

Bengal Weather News: রবিবার থেকেই বৃষ্টি কলকাতায়, বৃহস্পতিবারেও বজায় থাকবে তাপপ্রবাহ

গত বেশ কয়েকদিন ধরে অস্বস্তিকর গরমে নাজেহাল গোটা দেশ। গরম থেকে নিস্তার পেতে বৃষ্টির আশায় এখন অধিকাংশ মানুষ। শুক্রবার পর্যন্ত এই অস্বস্তিকর গরম বজায় থাকলেও শনিবার থেকে হাওয়া বদলের পূর্বভাস রয়েছে।

বৃষ্টিপাতের সম্ভাবনা:
শুক্র থেকে রবিবারের মধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার, ঈদের দিন দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি হলেও, বাকি জেলাগুলিতে সোম-মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের তিন জেলা ও গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। কলকাতায় রবি থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শহর জুড়ে তাপপ্রবাহ এখনই কমছে না।

উত্তরবঙ্গ:
দার্জিলিং ও কালিম্পং জুড়ে বৃষ্টি চলছে। এখন এটি বজায় থাকবে বলেই জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিংপংয়ে। বৃষ্টিপাতের পর উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার পূর্বাভাসও রয়েছে। পাহাড়ি এলাকা বাদে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই অস্বস্তিকর গরমের পরিবেশ বজায় থাকবে বলেই জানিয়েছে, আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা:
বৃহস্পতিবার সকালেই শহরের তাপমাত্রা ছিল ২৯.১° সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথেই এই তাপমাত্রা যে আরো বাড়তে চলেছে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলার দিক কিংবা শনিবার থেকে হাওয়া বদল হতে পারে। বাতাসে ২৫ থেকে ৮৯ শতাংশ জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। শনিবার শহর কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রবি থেকে মঙ্গলবারের মধ্যে সেই সম্ভাবনা বাড়তে পারে বলেই জানা যাচ্ছে।

Devparna Acharya

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026