নিউজ

Bengal Weather on Christmas: সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ, কেমন থাকবে বড়দিনের আবহাওয়া? জেনে নিন হাওয়া অফিস আপডেট

বছর প্রায় শেষ হতে চললেও হাড় কাঁপানো শীত এখনও অধরা বঙ্গের বুকে। ভোরের দিকে তাপমাত্রার পারদ নিচে নামলেও বেলা বাড়লে সূর্যের প্রকোপে শীতের আমেজ আর অনুভূত হচ্ছে না। তবে এই বড়দিনের সময় রাজ্যের আবহওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে যে সপ্তাহান্তে হাওয়া বদল হবে রাজ্যে। আজ শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। যার ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। আর জলীয় বাষ্পের প্রভাবে স্বাভাবিকভাবেই আবহাওয়া পরিবর্তন হবে বড়দিনের দিনে।

জানা গিয়েছে, আগামীকাল রবিবার ২৫ শে ডিসেম্বর বড়দিনের দিনে বাড়বে তাপমাত্রা। কমবে শীতের প্রকোপ। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা থাকবে। কার্যত উষ্ণ বড়দিন কাটবে চলতি বছরে। শনিবার থেকে সোমবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু উপকূলে। এমনকি এইজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না বাংলার বুকে।

তবে আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে। হালকা মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। উত্তুরে হাওয়া থমকে যাবে এবং সেইজন্য শীতের আমেজ কমে যাবে রাজ্যে। অন্যদিকে, কুয়াশার দাপট আগামী কয়েকদিন দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশে দেখা যাবে। শৈত্যপ্রবাহ চলবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে আগামী সোমবার পর্যন্ত। শীতল দিনের পূর্বাভাস রয়েছে পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কিছু অংশের জন্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026