চৈত্র মাসের শেষেই বাংলার তাপমাত্রা একেবারে চরমে পৌঁছানোর সম্ভাবনা আছে। বাংলায় তাপপ্রবাহের ব্যাপক সম্ভাবনা। বাংলা বছরের শুরুতেই এই তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। নতুন বছরের শুরুতেই এই তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। সম্ভাবনা আছে ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতা ও বাংলার তাপমাত্রা। আবহাওয়া দপ্তর আশঙ্কা করছে, সোমবার থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলার তাপমাত্রা বাড়তে পারে। এর পাশাপাশি, উপকূল সংলগ্ন কিছু জেলার তাপমাত্রা আরো বেশি থাকার সম্ভাবনা আছে। স্বাভাবিকের অনেকটাই ওপরে থাকতে পারে এই তাপমাত্রা। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা বাড়বে।
বাংলার ৬ থেকে ৭ টি জেলায় তাপমাত্রা অনেকটাই বেশি থাকার সম্ভাবনা আছে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার থেকেও বেশি হতে পারে তাপমাত্রা। আগামী রোববার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শুকনো ও গরম আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। দু একটি জেলায় ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তাপের চোটে ত্বক পুড়ে যেতে পারে এতটাই তাপমাত্রা বেশি থাকবে। লু বইবার সম্ভাবনা আছে। তবে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।
আগামী কয়েকদিন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। বলতে গেলে, সেই দুই জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা আছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্র ও শনিবার ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…