রাজ্য

বাংলায় বর্ষার আগমনী শোনাল হাওয়া অফিস, জানুন কবে থেকে শুরু বৃষ্টি

বেশ কয়েকদিন হয়ে গেল, যশ ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আবারো পশ্চিমবঙ্গের যে কে সেই অবস্থা। এখনো চলছে প্যাচপেচে গরম। এই পরিবেশে সকলে চাইছেন যাতে এক পশলা বৃষ্টি হয়। তবে ইতিমধ্যে কেরলে বর্ষা চলে এসেছে এবং পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে আর খুব একটা বেশি সময় লাগবে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে কবে বর্ষা আসবে সেই নিয়ে গতকাল আশার খবর শুনিয়েছ আলিপুর আবহাওয়া দপ্তর।

১১ জুন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের হাত ধরে রাজ্যে বর্ষার আগমন ঘটবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই নিম্নচাপের প্রভাবে আগামী ১০ জুন থেকে শুরু হয়ে যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের এই গরম থেকে স্বস্তি দিতে আসবে বর্ষা। সেই সময় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রী সেলসিয়াস।

তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে সিকিম এবং ঝাড়খন্ড এর মত রাজ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি হবার সম্ভাবনা বাড়ছে ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকছে। কিন্তু অস্বস্তি বাড়লেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কিন্তু নিম্নচাপ নিয়ে চিন্তায় আছে উপকূলে জেলাগুলি এবং সুন্দরবনের মানুষজন। ইতিমধ্যেই যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল একেবারে তছনছ হয়ে গেছে। তার মধ্যে এই নিম্নচাপ যদি গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলে শুধু বৃষ্টি নয় প্রবল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। যদি আরো একবার ঝড়ের সম্মুখীন হয় এই অঞ্চল তাহলে এই অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হবে। এখনো পর্যন্ত যশ ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে উঠতে পারেনি এই জেলাগুলি। তার মধ্যেই আবার নতুন করে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। ফলে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন উপকূলের মানুষজন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026