চলতি বছরের শুরুর দিকেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক। গত তিনবছর ধরে ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিয়াসা রায়। শ্যামার চরিত্রে ইতি টেনে একটা ছোট বিরতি নিয়ে পাহাড়ে ঘুরতে চলে গিয়েছিলেন অভিনেত্রী। ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্তের দৃশ্য তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেই। ধারাবাহিক শেষের পর নিজের অনুরাগীদের খুব শীঘ্রই পর্দায় নতুন রূপে ফিরে আসার আশ্বাস দিয়েছিলেন।
এরপর নতুন রূপে জি বাংলার পর্দাতেই ফিরছিলেন তিয়াসা। নিজের পেজ থেকে ফেসবুক লাইভে এসে সেকথা নিজেই জানিয়েছিলেন পর্দার শ্যামা। ২৬’শে জানুয়ারি থেকে জি বাংলার অন্যতম জনপ্রিয় রান্নার রিয়্যালিটি শোতে ‘রান্নাঘর’এর নতুন সঞ্চালিকা হিসেবে দেখা গিয়েছিল তিয়াসাকে। তিনি নিজেই জানিয়েছিলেন, বিশেষ বিশেষ কিছু রান্নার রেসিপি নিয়ে হাজির থাকবেন জি বাংলার পর্দায়। নতুন রূপে ছোটপর্দায় ফিরে আসতে পেরে তার অনুরাগীদের পাশাপাশি তিনি নিজেও যে বেশ খুশি ছিলেন, তা তিনি তার হাবেভাবেই বুঝিয়ে দিয়েছিলেন। তবে বর্তমানে রান্নাঘরের পর্দায় ফিরেছেন সুদীপা।
তবে এই মুহূর্তে ছোটপর্দার অভিনেত্রী তিয়াসা রায় রয়েছেন একেবারে ছুটির মুডে। হলুদ সর্ষে ক্ষেতের মাঝে লাল পোশাকে দেখা মিলেছে অভিনেত্রীর। সম্ভবত কোথাও ঘুরতে গিয়েছেন তিনি। সেই ছবিই নিজের অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে তার সেই ছবি ১০ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন। সন্ধ্যা নামার আগে ছবিটি তুলেছেন অভিনেত্রী। দুটি ছবি শেয়ার করেছেন তিনি। তার অনুরাগীদের পাশাপাশি সকল নেটিজেনরাও এই ছবি পছন্দ করেছেন।
বর্তমানের অভিনেত্রী হিসেবে তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। প্রতিদিন অভিনেত্রী কিছু না কিছু শেয়ার করতেই থাকেন। যা ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা এই ছবি দুটিও ব্যতিক্রমী নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…