বিনোদন

Jeet: কান চলচ্চিত্র উৎসবে বাজিমাত জিৎ প্রযোজিত বাংলা ছবি ‘হরে কৃষ্ণ’, আপ্লুত নেটিজেনরা

জিৎ মদনানি! ২০০০ সালে পরিচালক হরনাথ চক্রবর্তীর সুপারহিট ‘সাথী’ ছবিতে বড় পর্দায় ডেবিউ করেছিলেন আজকের সুপারস্টার জিৎ। এবার ১৯ বছর পর এই জিৎের প্রযোজনায় পরিচালক হিসাবে ডেবিউ করেছেন রনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী। বড়পর্দা থেকে বেরিয়ে এবার ছোট ছবিতে জিৎ। জিৎের প্রযোজনা সংস্থা জিৎ’স ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট দর্শকদের উপহার দিয়েছে প্রথম ছোট ছবি ‘হরে কৃষ্ণ’।

অভিনয়, প্রযোজনার পাশাপাশি জিৎের মুকুটে যুক্ত হল আরো এক নতুন পালক। ১১ মিনিটের সামান্য বেশি স্বল্পদৈর্ঘ্যের এই ছোট ছবি ‘হরে কৃষ্ণ’-র কাহিনিকার হিসেবে বেশ সুখ্যাতি পেয়েছে। আর সেই পরিচয় এক্কেবারে এনে দিয়েছে আন্তর্জাতিক সম্মান। প্রথমবার সিনেমার কাহিনিকার আর তাতেই ছক্কা হাঁকালেন অভিনেতা-প্রযোজক। কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে সেরা ভারতীয় ছবির শিরোপা নিয়ে এসেছে ‘হরে কৃষ্ণ’।

‘হরে কৃষ্ণ’র মূল চরিত্রে অভিনয় করেছেন শুভময় চট্টোপাধ্যায়। জিৎ এই শর্ট ফিল্মে নিজের পাড়ার কাহিনি তুলে ধরেছেন। একেবারে ছাপোষা এক বৃদ্ধ। পাড়ার ছেলারা যাঁকে ‘হরে কৃষ্ণ’ বলে তিতিবিরক্ত করে। তবে হঠাৎ-ই একদিন ওই বৃদ্ধর আর কোনও সাড়াশব্দ পাওয়া যায় না। পাড়ার ছেলেরা খোঁজ নিতে যায়। তারপর, ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে কী দেখে তারা? সেই গল্পই বলেছে ‘হরে কৃষ্ণ’। সমাজের উদ্দেশে এক মানবিক বার্তা দিয়েছেন জিৎ। আর সিনেমার চিত্রনাট্যইএ সেরার শিরোপা নিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। এই ছোট ছবিতে শুভময় চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করেছেন রাজু মজুমদার, মন্টু মল্লিক, ফিরোদ আহমেদ, বুদ্ধদেব ভট্টাচার্য, দেবাশিষ রায় প্রমুখ। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে ছিলেন সুপ্রিয় দত্ত।

ছবি মুক্তির আগে জিৎ এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, ‘‘অনেক সময় ছোট ছোট কাজ অনেক বড় বার্তা পৌঁছে দেয়। সেই জায়গা থেকেই এ বার ছোট ছবির মাধ্যমে বড় কথা বলার চেষ্টা করব।’’এক সাক্ষাৎকারে জিৎ জানিয়েছিলেন, প্রথম পরিকল্পনা ছিল পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি করবেন জিৎ-হিন্দোল জুটিতে। কিন্তু মহামারীর কোপে তা আর সম্ভব হয়ে ওঠেনি। অতঃপর স্বল্প দৈর্ঘ্যের সিনেমা বানিয়েছেন। আর প্রথমবার কাহিনিকার হিসেবে আত্মপ্রকাশ করেই বাজিমাত করলেন জিৎ। আর প্রিয় অভিনেতার সাফল্যে উচ্ছ্বসিত অনুগামীরাও।

John Fabian

Recent Posts

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026