আবারও একবার মধুচক্র মামলায় ফাঁসল টালিগঞ্জ টেলিভিশন ইন্ডাস্ট্রি। গতকাল রাতে টালিগঞ্জ ও তালতলা এলাকার দুটি স্পা থেকে মধুচক্র চালানোর অভিযোগে 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ।বহুদিন ধরে তক্কে তক্কে থেকে গতকাল রাতে কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালায়।টালিগঞ্জ এলাকার রাসবিহারী অ্যাভিনিউ-এর স্পা থেকে বাংলা সিরিয়ালের অভিনেতা সহ 11 জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে তালতলা থানা এলাকায় রফি আহমেদ কিদোয়াই রোডের একটি স্পা-তে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ রয়েছে।
বাংলা সিরিয়ালের ধৃত অভিনেতা জানান যে,তিনি ক্রেতা হিসাবে ওই স্পা-তে এসেছিলেন।এখান থেকে নারী পাচার চক্র চালানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।ওই দুটি স্পা থেকে বেশ কিছু তরুণীকে উদ্ধার করেছে পুলিশ যাদের বয়ান নেওয়া হয়েছে।ধৃতদের মধ্যে কয়েকজন কিপার রয়েছে যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
কলকাতা শহরে ইতিউতি গজিয়ে উঠেছে প্রচুর বিউটি পার্লার ও স্পা সেন্টার। সেগুলির বাইরের চাকচিক্য দেখে বোঝার উপায় নেই ভিতরে কি চলছে। কিছুদিন আগে হাওড়া ও বেলুড়ের নামী দুটি মলের স্পা থেকে নারী পাচারকারী চক্রের কয়েকজন পান্ডাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে এরকম অনেক স্পা-এর সাথে টলি টাউনের চোরাগোপ্তা যোগ পাওয়া গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…