Serial TRP List: পুরনোদের টেক্কা নতুনদের, খড়ি-মিঠাইকে পিছনে রেখে এগিয়ে পঞ্চমী-পর্ণা, রইল তালিকা

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! তবে চলতি সপ্তাহে, একেবারে ওলট-পালট হয়ে গিয়েছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা। খড়ি ও মিঠাইকে জনপ্রিয়তার দৌড়ে পিছনে ফেলেছে নতুন ধারাবাহিকগুলি। সকলকে পিছনে ফেলে চলতি সপ্তাহের টিআরপি তালিকায় একে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এগিয়ে রয়েছে ছোট পর্দার নতুন সদস্য পঞ্চমী ও পর্ণাও।

চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল দর্শকমহলে। একেবারে অপ্রত্যাশিতভাবে জায়গা বদল হয়েছে সমস্ত ধারাবাহিকের। টেলিভিশনের পর্দায় খুব সম্প্রতি শুরু হয়েছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। আর এখন দর্শকদের পছন্দ অনুযায়ী তারাই টেক্কা দিচ্ছে পুরনোদের। এবার নজর রাখা যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়।

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর:

১) জগদ্ধাত্রী- ৯.২ (জি বাংলা)
২) খেলনা বাড়ি- ৮.৩ (জি বাংলা),
অনুরাগের ছোঁয়া- ৮.৩ (স্টার জলসা)
৩) গৌরী এলো- ৮.০ (জি বাংলা)
৪) বাংলা মিডিয়াম- ৭.৮ (স্টার জলসা)
পঞ্চমী- ৭.৮ (স্টার জলসা)
৫) নিম ফুলের মধু- ৭.৬ (জি বাংলা)
৬) আলতা ফড়িং- ৭.৩ (স্টার জলসা)
৭) গাঁটছড়া- ৬.৬ (স্টার জলসা)
৮) মিঠাই- ৬.৫ (জি বাংলা)
৯) সাহেবের চিঠি-৬.৪ (স্টার জলসা)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪ (জি বাংলা)
১০) এক্কা দোক্কা- ৬.৩ (স্টার জলসা)

বলাই বাহুল্য, চলতি সপ্তাহের টিআরপি তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিকগুলি। খুব কম সময়ের মধ্যেই জি বাংলার ‘নিম ফুলের মধু’, স্টার জলসার ‘পঞ্চমী’ ও ‘বাংলা মিডিয়াম’ জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। টিআরপি তালিকাতেও অনেক পুরনো ধারাবাহিককে টেক্কা দিয়েই এগিয়ে রয়েছে তারা। তবে ‘গাঁটছড়া’ ও ‘মিঠাই’এর রেটিং চলতি সপ্তাহের টিআরপি তালিকায় খুব একটা ভালো নয়। অনেকটাই পিছিয়ে রয়েছে এই দুই ধারাবাহিক। তালিকা অনুযায়ী, তারা যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে। এই সপ্তাহের টিআরপি তালিকা রীতিমতো অবাক করেছে দর্শকমহলের একাংশকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026