বিনোদন

Mithai: টিআরপি তালিকায় সেরার সেরা মিঠাই ও উচ্ছেবাবু! বাকিরা কে কোথায়?

ওয়ার্ক ফ্রম হোমে ধারাবাহিকের শ্যুটিং হওয়া একেবারেউ না পাসন্দ ছিল মা কাকিমাদের। আর এর প্রভাব পড়ছিল ধারাবাহিকের টিআরপিতে। তবে আর ওয়ার্ক ফ্রম হোম নয় ফের ক্যামেরা রোল অ্যাকশান, ক্যামেরাতে আড্ডা গল্পে এখন জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিক। কয়েক সপ্তাহ ধরে মিঠাইয়ের সাথে অপু আর গুনগুনের হাড্ডাহাড্ডি লড়াই চললেও মিঠাইকে কেউ পরাজিত করতে পারলোনা। ২৫ তম সপ্তাহেও মিঠাই প্রথম।

মনোহারাতে মোদক পরিবারে শ্রী আর রাতুলের অষ্টমঙ্গলার জমজমাট এপিসোড মন ছুঁয়ে গিয়েছে মা কাকিমার। কখনো মিঠাই কে নকল করছেন তাঁর উচ্ছে বাবু আবার কখনো সিদ্ধার্থকে ভুত সেজে ভয় দেখাচ্ছেন মিঠাই। সব মিলিয়ে দর্শকদের এই হুটির টক ঝাল মিষ্টি রসায়ন বেশ ভালো লেগেছে। তাই তো এই সপ্তাহেও সেরা ধারাবাহিক জি বাংলার মিঠাই। টিআরপি তালিকায় ১০.৩ পেয়ে প্রথম স্থান দখল করলো মিঠাই আর সিদ্ধার্থ মোদক।

দু-তিন সপ্তাহ ধরে গুনগুন এবং অপুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনো গুনগুন এগোচ্ছে তো কখনো অপু। তবে এসপ্তাহের এই টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইতে একটুর জন্য দ্বিতীয় স্থান দখল করেছে অপু আর দীপু। ৮.৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জি বাংলারই অপর ধারাবাহিক ‘অপরাজিতা অপু’। মাত্র . ১ পয়েন্টের ফারাকে ৮.৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছে ‘খড়কুটো’ আর স্টার জলসার চ্যানেল টপারের তকমা ধরে রেখেছে সৌগুনই।

কয়েকসপ্তাহ ধরে বামাক্ষ্যাপা বেশ ভালোই স্কোর করছে। এবারেও ৭.৪ পেয়ে প্রথম প চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার মহাপীঠ তারাপীঠ। গত সপ্তাহ থেকে বেশ অনেকটা পিছিয়ে গেলেও নিখিলের আকস্মিক দুর্ঘটনা অনেকটাই এই ধারাবাহিককে এগিয়ে নিয়ে এসেছে। ৭.১ পেয়ে পঞ্চম স্থানেই জি বাংলা কৃষ্ণকলি ধারাবাহিক। নিখিলের এই প্রাণসংশয়ের টুইস্টকে ট্রাম্পকার্ড বানিয়ে টিআরপি তালিকা তৈরী করলেন।

৬.৯ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক- স্টার জলসা শ্রীময়ী এবং জি বাংলার যমুনা থাকি। আগের সপ্তাহের থেকে অনেকটাই পিছিয়ে শ্রীময়ী। ৬.৭ পেয়ে সপ্তম স্থানে পিছিয়ে গিয়েছে স্টার জলসার গঙ্গারাম। ৬.৫ তে অষ্টম স্থানে জি বাংলার রানী রাসমণি এ। ৫.৯ পেয়ে নবমস্থানে রয়েছে স্টার জলসার বরন। বরণ কয়েক সপ্তাহ ধরে সেরা পাঁচে জায়গা না করলেও সেরা দশে প্রবেশ করে নিয়েছে। এবার এটাই দেখার মিঠাইকে কি টক্কর দিতে পারবে এই ধারাবাহিক। অন্যদিকে ৫.৬ পেয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার গ্রামের রানী বীণাপাণি।

একনজরে এই সপ্তাহের সেরা ১০ এর টিআরপির তালিকা দেখে নিন একনজরে

১.মিঠাই- ১০.৩

২. অপরাজিতা অপু- ৮.৪

৩.খড়কুটো- ৮.৩

৪.মহাপীঠ তারাপীঠ- ৭.৪

৫.কৃষ্ণকলি- ৭.১

৬.যমুনা ঢাকি, শ্রীময়ী- ৬.৯

৭.গঙ্গারাম- ৬.৭

৮. করুণাময়ী রাসমণি- ৬.৫

৯.বরণ- ৫.৯

১০.গ্রামের রানি বীণাপাণি- ৫.৬

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026