বাংলা সিরিয়াল

TRP: ‘গাঁটছড়া’ নাকি ‘মিঠাই’? টিআরপির দৌড়ে কে সেরা

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছে স্টার জলসার ‘গাঁটছড়া’। বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় এক নম্বর স্থান দখল করে রয়েছে ঋদ্ধি ও খড়ি জুটি।

এখন ধারাবাহিক অনুরাগীদের মধ্যে থেকে প্রশ্ন উঠছে, তবে কি এবার টেলিভিশনের পর্দায় মিঠাইয়ের রাজত্বের দিন শেষ? এখন মিঠাই-সিদ্ধার্থের অনস্ক্রিন রসায়নকে টেক্কা দিচ্ছে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্য। ধারাবাহিকের গল্প অনুযায়ী ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে তারা। তবে ধারাবাহিক অনুরাগীদের আশঙ্কা কিছুটা হলেও সত্যি। ‘মিঠাই’ আগের টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেও আবারও তৃতীয় স্থানে নেমে গিয়েছে। কোন কিছু করেই পুরনো গৌরব ফিরে পাচ্ছে না ‘মিঠাই’। এমনকি এবারে টিআরপি তালিকায় ‘মিঠাই’কে টেক্কা দিয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’র পাশাপাশি ‘আলতা ফড়িং’ও। রইল তালিকা।

টিআরপির দৌড়ে কার স্থান কত নম্বরে, দেখে নিন-

১) গাঁটছড়া- ১০.২
২) আলতা ফড়িং- ৯.৫
৩) মিঠাই- ৯.১
৪) ধুলোকণা- ৮.৩
৫) লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৮.২, আয় তবে সহচরী- ৮.২
৬) মন ফাগুন- ৮.১
৭) অনুরাগের ছোঁয়া- ৭.৭
৮) খুকুমণি হোম ডেলিভারি- ৭.৩
৯) উমা- ৭.২
১০) পিলু- ৭.১

তালিকা থেকেই স্পষ্ট এই মুহূর্তে টিআরপির দৌড়ে এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিকগুলি। জি বাংলার ধারাবাহিকগুলি যে বেশ কিছুটা পিছিয়ে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য জি বাংলার নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর টিআরপি আগের থেকে বেড়েছে অনেকটাই। আপাতত ৫ নম্বর স্থান দখল করে রয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের ভক্তরা আশা করছেন ধীরে ধীরে লক্ষ্মী কাকিমা টিআরপির দৌড়ে টেক্কা দেবে অনেককে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026