বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেলেও আবারো ফেল পর্দার উচ্ছেবাবু ও তুফান মেলের রসায়ন। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় দশমে ‘মিঠাই’। সকলকে টেক্কা দিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষে স্টার জলসার ‘ধুলোকণা’।
দর্শকরা প্রতি সপ্তাহে টিআরপি তালিকার জন্য অপেক্ষা করে থাকেন। তাদের পছন্দের কোন ধারাবাহিক কত নম্বরে স্থান পেল! তা জানার জন্য মুখিয়ে থাকেন তারা। সম্প্রতি প্রকাশ পেয়েছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা। আর বলাই বাহুল্য, এই সপ্তাহে সমস্ত ধারাবাহিকের স্থান রীতিমতো ওলট-পালট হয়ে গিয়েছে, যা দেখে অবাক দর্শকরাও। উল্লেখ্য, চলতি সপ্তাহে স্টার জলসার ‘ধুলোকণা’ ছাড়াও জি বাংলার নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ সকলকে টেক্কা দিয়ে প্রথম তিনে রয়েছে। নজর রাখার যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়।
দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-
১) ধুলোকণা (স্টার জলসা) – ৭.৮
২) জগদ্ধাত্রী (জি বাংলা) – ৭.৭
৩) অনুরাগের ছোঁয়া (স্টার জলসা) – ৭.৬
৪) আলতা ফড়িং (স্টার জলসা) – ৭.১
৫) গৌরী এলো (জি বাংলা) -৬.৯
৬) গাঁটছড়া (স্টার জলসা) – ৬.৭
৭) সাহেবের চিঠি (স্টার জলসা) -৬.৬
৮) মাধবীলতা (স্টার জলসা) – ৬.৪, এক্কা দোক্কা (স্টার জলসা) – ৬.৪
৯) নবাব নন্দিনী (স্টার জলসা) -৬.৩
১০) মিঠাই (জি বাংলা) – ৬.২
চলতি সপ্তাহের তালিকা দেখে এটুকু স্পষ্ট স্টার জলসার ধারাবাহিকগুলি নিঃসন্দেহে এগিয়ে রয়েছে সকলের থেকে। জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এই সপ্তাহে প্রথম দশে জায়গা করে উঠতে পারেনি। পাশাপাশি স্টার জলসার ‘নবাব নন্দিনী’ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে প্রথম দশে। তবে বলাই বাহুল্য, এই সপ্তাহে টিআরপি তালিকায় খুবই খারাপ ফল ‘মিঠাই’ ও ‘গাঁটছাড়া’র, যা দেখে কিছুটা হলেও হতাশ হয়েছেন দর্শকমহলের একাংশ। তবে আসন্ন সপ্তাহের জন্য আবারো আশাবাদী তারা। এখন প্রায় সমস্ত ধারাবাহিকই নতুন মোর নিচ্ছে টেলিভিশনের পর্দায়। এখন এটাই দেখার কোন ধারাবাহিক আসন্ন সপ্তাহে কোন স্থানে থাকে! অপেক্ষায় দর্শকরাও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…