বিনোদন

ফের বাংলা সিরিয়ালে সেরা ‘মিঠাই’, টিআরপি তালিকায় প্রথমবার দশে ‘বরণ’

সিরিয়াল। সারাদিনের খাটা খাটুনির পর একটু বোকাবাক্সের সামনে এসে হাতে রিমোর্ট চালিয়ে বসে কোন ধারাবাহিক দেখবেই দেখবে। এই সিরিয়াল দেখে নিজেদের স্ট্রেস থেকে বাইরে আসার এক মধ্যম উপায়। এই সিরিয়াল বাঙালি দর্শকদের জীবনে এখন ওতোপ্রোতো ভাবে জাড়িত। প্রতিদিন আকাশে সূর্য অস্ত যেতে না যেতেই বাঙালি দর্শক হাতে চায়ের কাপ আর হাতে স্ন্যাক্স নিয়ে বসে পড়েন রিমোর্ট নিয়ে নিজেদের পছন্দের সিরিয়াল নিয়ে।

কেউ বলে ‘রানী রাসমনি’ দেখবে তো কেউ বলে ‘দেশের মাটি’ দেখবে। আসল কারণ হল পর্দায় ধারাবাহিক দেখার নেশা। এই সময় মানুষ অন্য সব বিনোদন ভুলে নিজেদের পছন্দের সিরিয়াল দেখবে। এবার আসা যাক অন্যদিকে। বাংলা ধারাবাহিক মানেই দুই চ্যানেলের মধ্যে জোড়কদমে লড়াই। এই টক্কর স্টার জলসা আর জি বাংলা চ্যানেলের। এই রেষারেষি আজ বা কালকের নয়, ১১বছর ধরে চলে আসছে। কোন চ্যানেল কাকে কতটা টেক্কা দিতে পারলো তা টিআরপির দিক দিয়ে বোঝা যায়। কোন চ্যানেল অন্যান্যদের থেকে টিআরপির দিক থেকে এগিয়ে সেটা জানার জন্য দর্শকরাও উন্মুখ হয়ে থাকেন।

এ সপ্তাহতে টিআরপি তালিকায় একাধিক স্থান দখল করে জি‌ বাংলার ধারাবাহিকগুলি। এখন কিছুদিন ধর স্টার জলসার ধারাবাহিক গুলি কিছুটা হলে পিছিয়ে গিয়েছে। আর তার ঝলকই দেখা যাচ্ছে এসপ্তাহের টিআরপি তালিকায়। লাগাতার কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল খড়কুটো প্রথম স্থানে থেকে আসলেও জি বাংলায় মিঠাই শুরু হওয়ার পর খুব স্বল্প সময়েই সকলের প্রিয় হয়ে এই লিস্টে প্রথম স্থান দখল করে নেয়। মাত্র কিছুদিন হল শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক। আর শুরু থেকেই মন জয় করে নিয়েছে সবার। মিঠাই আর তাঁর উচ্ছে বাবুর টক ঝাল মিষ্টি প্রেম খুব তাড়াতাড়িই শীর্ষে তুলেছে টিআরপি।

এ সপ্তাহে সেরা দশে কোন কোন ধারাবাহিক টিআরপিতে জায়গা করলো দেখে নিন

১.মিঠাই-৯.৪
২. কৃষ্ণকলি,অপরাজিতা অপু-৮.৬
৩. রানী রাসমনি, খড়কুটো, যমুনা ঢাকি-৭.৪
৪. শ্রীময়ী-৭.২
৫. মহাপীঠ-তারাপীঠ-৬.৮
৬. দেশের মাটি, গঙ্গারাম-৬.৭
৭. খেলাঘর-৫.৯
৮. জীবনসাথী-৫.৩
৯.বরণ,গ্রামের রানী বীনাপানি-৫.০
১০.ফেলনা, কড়ি খেলা-৪.৩

১১. রিমলি-৩.৯
১২. এই পথ যদি শেষ না হয় -৩.৮
১৩. তিতলি-৩.৪
১৪. মোহর -৩.২
১৫. ওগো নিরুপমা, কি করে বলবো তোমায়-২.৮
১৬.ধ্রুবতারা-২.৩
১৭.সাঁঝের বাতি-১.৯
১৮.মঙ্গলময়ী সন্তোষী মা-১.৫

অন্যদিকে রিয়ালিটি শোতে প্রথম স্থান দখল করেছে ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন ২। আর রচনা ব্যানার্জির সঞ্চালনায় সকলের প্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। অন্যদিকে তৃতীয় স্থানে নিজের জায়গা করে নিয়েছে বাঙালির প্রিয় কুকিং শো সুদীপার রান্নাঘর।তিন জনপ্রিয় রিয়ালিটি শোয়ের রেটিং যথাক্রমে ৪.৭, ৩.৪, ১.৬।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026