ধারাবাহিকের জগতের অন্যতম একটি পরিচিত মুখ হলো মিশমী দাস। তিনি এই মুহুর্তে দুটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তবে জানা গিয়েছে, অভিনয় জগৎ থেকে দীর্ঘ বিরতি নিতে চলেছেন অভিনেত্রী। সেকথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানিয়েছেন তিনি।
ধারাবাহিকের পর্দায় নেতিবাচক চরিত্রেই তাকে বেশি দেখা যেত। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’তে রিনির চরিত্রে এবং হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মাঞ্জা’তে টিনার চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে এরপর থেকে তাকে আর ছোট পর্দায় দেখা যাবে না, তা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তবে রিনি চরিত্রটা তাকে দর্শকদের মাঝে এক বিপুল পরিচিতি এনে দিয়েছে।
Post
তবে সাফল্য পাওয়ার পরেও তিনি অভিনয় থেকে বিরতি নিতে চান আপাতত। কারণ তিনি নিজেকে একটু সময় দিতে চান। নতুনভাবে আবিষ্কার করতে চান নিজেকে। তিনি যে নিজের পরবর্তী জীবন একটু হলেও গোপন রাখতে চান, তা তার কথা থেকেই স্পষ্ট। তিনি অভিনয় থেকে নিজের সরে দাঁড়ানোর প্রসঙ্গে একটি পোষ্টের মাধ্যমে লিখে জানিয়েছেন, তিনি গর্বিত নিজেকে নিয়ে কারণ তিনি আজ যে জায়গায় রয়েছেন তা সম্পূর্ণ নিজের চেষ্টাতেই। তার এই অভিনয় জীবনে চলার পথে বহু মানুষ তার পথপ্রদর্শকও হয়েছেন, সেকথাও জানিয়েছেন তিনি। ‘এই পথ যদি না শেষ হয়’ ও ‘রিস্তো কা মাঞ্জা’ এই দুটি ধারাবাহিকের টিমের সাথে কাজ করতে পেরে তিনি সৌভাগ্যবান মনে করেন নিজেকে, একথা নিজের পোস্টেই লিখেছেন তিনি।
সম্প্রতি ‘এই পথ যদি না শেষ হয়’ টিমের এর তরফ থেকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়ে মিশমী দাসের ফেয়ারওয়েলের ব্যবস্থা করা হয়েছিল। সকলের তরফ থেকে তাকে খাওয়ানো হয়েছে পাত পেরে। সকলের সাথে কাটানো সেই মুহূর্তগুলোর কিছু কিছু দৃশ্য একসাথে জুড়ে একটি ভিডিও আকারে শেয়ারও করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা এই মুহূর্তে ভাইরাল। ধারাবাহিকের নায়িকা অন্বেষা হাজরা ওরফে উর্মি সেই ভিডিও নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…