জীবনযাপন

মুখের দাগ দূর করবে অ্যাপল, জানুন ব্যাবহারের পদ্ধতি, বদলে যাবে মুখের রং!

প্রকৃতি আমাদের অনেক ফল উপহার হিসেবে দিয়েছে। এই সব ফল ঔষধি গুন সমৃদ্ধ, এইসব খেলে শরীরের অনেক উন্নতি হয়। তেমনই একটি ফল আপেল, এটি শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্যও উপকারী। এই ফেসপ্যাকটির সাহায্যে আপনি সহজেই উজ্জ্বল ত্বক পেতে পারেন। আপেল ভিটামিন সি, ভিটামিন এ এবং কপার সমৃদ্ধ। ক্ষতিগ্রস্থ কোষ আপেল মেরামত করে এবং ত্বকে উজ্জ্বলতা আসে। আপেলের পেস্টে মধু ও হলুদ মিশিয়ে মুখে লাগালে দাগও দূর হয়। এর ফলে আপনার গায়ের রংও পরিষ্কার হতে শুরু করে।

আপেলের ফেসপ্যাক লাগালে ত্বক টানটান হতে শুরু করবে এবং ত্বকের ছিদ্র পরিষ্কার হতে শুরু করবে। এতে মুখের আর্দ্রতাও বজায় থাকবে।আপেলের পেস্টের সাথে ডালিমের রস মিশিয়ে মুখে ম্যাসাজ করলে ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিএজিং বৈশিষ্ট্য পাওয়া যায়, যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।আসুন জেনে নেয়া যাক ত্বকের ধরন অনুযায়ী আপেলের তৈরি প্যাক ব্যবহারের পদ্ধতি ও উপকারিতা-

১)অ্যাপল মাস্ক, শুষ্ক ত্বকের জন্য এই ভাবে ব্যবহার করুন-
মিক্সারে আপেল ভালো করে পিষে নিন। এবার ১ চা চামচ দই ও আধা চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। সপ্তাহে দুই থেকে তিনবার এটি করলে মুখের উজ্জ্বলতা ফিরে আসবে। আপনার ত্বক যদি শুষ্ক হয়, তাহলে এতে ১ চা চামচ গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর মুখ ধুয়ে ফেলুন।

২) এই ভাবে সংবেদনশীল ত্বকের জন্যে ব্যবহার করুন-
সংবেদনশীল ত্বকের মানুষরা প্রথমে আপেলকে জলে সিদ্ধ করে ম্যাশ করে নিন। এরপর একটি কলা ও এক চামচ ক্রিম মিশিয়ে মুখে লাগান এবং ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩) ব্রণ দূর করতে এই উপায় ব্যবহার করুন-
আপেলের সাহায্যে আপনি ব্রণ থেকে মুক্তি পেতে পারেন। আপনার মুখে ব্রণ থাকলে আপেলের পেস্টে মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপেল প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এছাড়া ২ চামচ দুধে আপেলের রস ও মধু মিশিয়ে মুখে লাগান।

৪) সাধারণ ত্বকে এভাবে আপেল ব্যবহার করুন-
এমনকি স্বাভাবিক ত্বকের মানুষরাও আপেল ব্যবহার করতে পারেন। এর জন্য আপেলের পেস্টে ১ চা চামচ ডিমের সাদা অংশ, ১ চা চামচ দই এবং আধা চা চামচ গ্লিসারিন মিশিয়ে লাগান। ২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি করলে মুখে উজ্জ্বলতা ফিরে আসবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026