কেন্দ্রীয় সরকার ই-শ্রম কার্ড প্রকল্প চালু করেছে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মূল উদ্দেশ্য হল শ্রমিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। এই প্রকল্পের অধীনে, শ্রমিকদের একটি বৈদ্যুতিন কার্ড (ই-শ্রম কার্ড) তৈরি করতে হব।
এই কার্ড সঙ্গে থাকলে ৬০ বছর বয়সের পর পেনশন, বীমা এবং আর্থিক সহায়তা পেতে পারেন। ই-শ্রম কার্ডের অন্যতম সুবিধা হল এর আওতায় শ্রমিকরা ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা পান, যা তাঁদের আর্থিক সুরক্ষা দেয়। এছাড়াও শ্রমিক প্রতিবন্ধী হলে ১ লক্ষ টাকা এবং ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন দেওয়া হয়।
ই-শ্রম কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড, আধার সংযুক্ত মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজের ছবি।রেজিস্ট্রেশনের জন্য ই-শ্রম ওয়েবসাইটে গিয়ে (eshram.gov.in) তথ্য দিতে হবে। যার জন্য আপনার আধার নম্বর, আধার সংযুক্ত মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে।
এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যার লক্ষ্য শ্রমিকদের সুরক্ষিত রাখা এবং তাদের সরকারী প্রকল্পগুলি থেকে উপকৃত করা। শ্রমিকদের এই প্রকল্পের সুবিধা পেতে এটি গ্রহণ করা উচিত। অসময়ে সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে যেতে পারেন।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…