Best 7 Seater Car: ৭ সিটার Ertiga কে কড়া প্রতিযোগিতায় ফেলেছে এই কোম্পানির গাড়ি, দাম মাত্র ১০ লাখ

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। তবে অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৭ সিটার গাড়ি। Maruti Suzuki এর Ertiga এই প্ল্যাটফর্মে অন্যতম জনপ্রিয়। তবে এই গাড়ির সাথে মার্কেটে চরম প্রতিযোগিতায় আছে Kia কোম্পানির একটি গাড়ি।

Kia Karens এই গাড়িটি সাত সিটের একটি দুর্দান্ত এসইউভি এবং এই গাড়িটিতে আপনারা ৫ ট্রিম এবং তিনটি ইঞ্জিনের বিকল্প পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিয়া কোম্পানির গাড়ি ভারতে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। বিক্রির নিরিখে এই গাড়ি এরটিগা থেকে সামান্য পিছিয়ে থাকলেও এর জনপ্রিয়তা বিচার করে বলা যায় এটি খুব শীঘ্রই বেশ কতগুলি ৭ সিটার MPV গাড়িকে টেক্কা দেবে। পরিসংখ্যান অনুযায়ী, Maruti Ertiga জুন মাসে মোট ৮৪২২ ইউনিট বিক্রি করেছিল। অন্যদিকে Kia Karens গাড়িটি ৮০৪৭ ইউনিট বিক্রি হয়েছিল।

Carens MPV সেগমেন্টে প্রতিযোগিতা দিচ্ছে, যদিও Ertiga MPV সেগমেন্টে বেস্ট সেলার, কিন্তু বাজারে প্রতিযোগিতা বাড়ছে। Kia Carens গত বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল এবং তারপর থেকে এটি ভাল সংখ্যায় বিক্রি হচ্ছে। এই গাড়ির এক্স শোরুম মূল্য ১০.২০ লাখ টাকা। তাই যাদের একটু বাজেট বেশি আছে তাঁরা কিয়া কোম্পানির গাড়ির কথা বিবেচনা করে দেখতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026