ভারতীয় বাজারে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে প্রথম সিএনজি বাইক। বাজাজ অটো লঞ্চ করেছে বিশ্বের প্রথম সিএনজি বাইক ফ্রিডম। ৯৫ হাজার টাকা প্রাথমিক মূল্যে এই বাইকটি চালু করা হয়েছে। বাইকের দাম রাখা হয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে। বাজেট সাধ্যের মধ্যে রাখার জন্য মধ্যবিত্ত মানুষ বাইক কেনার কথা ভাবেন। বাইক কেনার আগে প্রথম দুটি বিষয় ক্রেতার মনে থাকে। এক হল বাইকের দাম, দুই হল বাইকের মাইলেজ। কোন বাইকের মাইলেজ সবথেকে ভালো? আজ এই প্রতিবেদনে এমন কিছু বাইকের কথা আমরা বলতে চলেছি যেগুলোর মাইলেজ অসাধারণ। এক লিটারের মধ্যে দিতে পারে ৭০ কিলোমিটারের বেশি মাইলেজ। তাহলে লিটার প্রতি মাইলেজের দিক থেকে কোন বাইকটি সেরা? চলুন জেনে নেওয়া যাক-
Bajaj Platina 100 বাইকটি দামের দিক থেকে সবচেয়ে সস্তা এবং মাইলেজও খুব ভালো। বাইকটিতে একটি ১০২ সিসি ইঞ্জিন দেওয়া রয়েছে। যা সর্বোচ্চ ৭.৭৯ এইচপি পাওয়ার এবং ৮.৩৪ নিউটন টর্ক উৎপন্ন করে। বাইকটি ৭২ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে পারে। বাইকটির দাম দাম প্রায় ৭০ হাজার টাকা।
TVS Sport বাইকটিতে ১০৯ সিসি ইঞ্জিন দেওয়া রয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৮.১৯ পিএস পাওয়ার এবং সর্বোচ্চ ৮.৭ নিউটন টর্ক উৎপন্ন করার মতো ক্ষমতা রয়েছে। দাবি করা হয়, এই বাইকটি ৭০ কিমি মাইলেজ দিতে পারে। এর দাম প্রায় ৬০ হাজার টাকা।
Hero HF Deluxe-এ রয়েছে ৯৭ সিসি ইঞ্জিন, যা সর্বোচ্চ ৮.০২ বিএইচপি শক্তি এবং ৮.০৫ নিউটন টর্ক উৎপন্ন করে। এই বাইকটি ৭০ কিমি মাইলেজ দিতে পারে বলে মনে করা হয়। বাইকটির এক্স শোরুম মূল্য প্রায় ৬০,০০০ টাকা।
Hero HF 100 বাইকটিতে ৯৭ সিসি ইঞ্জিন দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে। ইঞ্জিনটি ৮.০২ বিএইচপি পাওয়ার এবং ৮.০৫ নিউটন টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকটি এক লিটার তেলে ৭০ কিমি মাইলেজ দিতে পারে বলে দাবি করা হয়। বাইকটির এক্স শোরুম দাম প্রায় ৬০,০০০ টাকার কাছাকাছি।
Bajaj CT 100 বাইকটিতে রয়েছে ৯৯ সিসি ইঞ্জিন, যা ৭.৭৯ এইচপি পাওয়ার এবং ৮.৩৪ নিউটন টর্ক উৎপন্ন করে। এই বাইকটি এক লিটার তেলে প্রায় ৭৫ কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর এক্স শোরুম মূল্য ৬২,২৬৫ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…