টেক বার্তা

Best CNG Car: সস্তা দামে কিনুন সেরা মাইলেজের এই CNG গাড়ি, দুর্দান্ত ডিজাইনের সাথে রয়েছে অবিশ্বাস্য ফির্চাস

যদি আপনি দৈনিক অফিস যাওয়ার জন্য ৩০ কিলোমিটার বা তার অধিক দূরত্ব অতিক্রম করতে চান, সে ক্ষেত্রে আপনার জন্য সেরা বিকল্প হয়ে উঠতে পারে সিএনজি গাড়ি। পেট্রোল কিংবা ডিজেলের বিকল্প হিসেবে আজ কাল ভারতের বাজারে রাজত্ব করছে সিএনজি গাড়ি। বিশেষ করে জ্বালানি গ্যাসের মূল্য পেট্রোলের তুলনায় কম হওয়ার কারণে আজকাল বেশিরভাগ মানুষ নিজের পছন্দের তালিকায় রাখছেন সিএনজি গাড়ি। তবে কোন কোম্পানির কোন মডেলের সিএনজি গাড়ি আপনার জন্য উপযুক্ত হতে পারে, তা নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। আর আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক, ভারতের বাজারে কম দামের সেরা সিএনজি গাড়ি কোনগুলি-

Maruti Suzuki Alto K10 CNG: মারুতি সুজুকির এই গাড়িটি বর্তমানে ভারতের বাজারে প্রাপ্ত সিএনজি গাড়িগুলির মধ্যে সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে। যার এক্স শোরুম মূল্য মাত্র ৫.৯৬ লাখ টাকা। অত্যন্ত সুন্দর ডিজাইনের এই গাড়িটি নিউক্লিয়ার পরিবারের জন্য উপযুক্ত বিকল্প হতে পারে। আমরা আপনাদের বলি, এই গাড়িটি চারজন ব্যক্তির আরামদায়ক ভ্রমণ উপহার দেয়।

Maruti Suzuki Celerio CNG: যদি আপনি ৫ জন ভ্রমণের জন্য একটি দুর্দান্ত গাড়ি ক্রয় করতে চান, সে ক্ষেত্রে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Maruti Suzuki Celerio CNG গাড়িটি। ৩৪ কিলোমিটার মাইলেজ বিশিষ্ট এই গাড়িটির বাজার মূল্য ৬.৬৯ লাখ টাকা। এই গাড়িতে আপনি অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের সাথে EBD এবং এয়ারব্যাগের সুবিধা পাবেন। যা আপনাকে একটি উন্নত নিরাপত্তা প্রদান করে।

Tata Tiaogo iCNG: যদি আপনি অন্যান্য কোম্পানির গাড়ির উপর বিশ্বাস করতে না পারেন, সে ক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন ভারতের সবচেয়ে বিশ্বযোগ্য গাড়ি নির্মাণ কোম্পানি টাটার Tiaogo iCNG মডেলের গাড়িটি। ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সহ এই গাড়িটি আপনাকে প্রতি কেজি সিএনজি-তে ২৭ কিলোমিটার মাইলেজ দেবে। যা আপনার জন্য একটি সেরা সিএনজি গাড়ি হয়ে উঠতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026