টেক বার্তা

এক চার্জে চলবে ৯৫ কিমি, আপনার জন্য সেরা হতে পারে বাজারের জনপ্রিয় এই স্কুটার

কোভিড -১৯ লকডাউনের জেরে গাড়ি নির্মাতারা এক মহামন্দার মুখে পড়েছেন। যানবাহন ক্রয় বাড়াতে বেশিরভাগ সংস্থাগুলি তাদের গাড়িতে চোখধাঁধানো ছাড় দিচ্ছে। তবে এক্ষেত্রে একেবারে ব্যাতিক্রম Bajaj Chetak.কোনো ছাড় ছাড়াই গত এপ্রিল থেকে অবিশ্বাস্যকর ভাবে ইলেকট্রনিক স্কুটারের বিক্রি বেড়েছে।

যেখানে মার্চে মোটে ৯০ ইউনিট বিক্রি হয়েছিল সেখানে শুধু এপ্রিলেই Bajaj Chetak বিক্রি হয়েছে মোট ৫১০ ইউনিট। এই ইলেকট্রনিক স্কুটারের কিছু ফিচার সম্পর্কে জেনে নিন। ব্যাটারিচালিত এই স্কুটার ফুল চার্জে একটানা ৯৫ কিমি মেতে সক্ষম। ব্যাটারি ফুলচার্জ হতে সময় নেয় পাঁচ ঘন্টা। Bajaj য়ের এই বৈদ্যুতিক স্কুটারে স্মার্টফোন সংযোগ সিস্টেম, কি-লেস স্টার্ট-স্টপ সিস্টেম,টাচ সেনসিটিভ স্যুইচ, এবং হেডল্যাম্প এবং LED টার্ন ইন্ডিকেটর সহ ডিজাইনার অ্যালয় হুইল্স রয়েছে।ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলও রয়েছে এতে। Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের দাম ১,০০,০০০ থেকে শুরু হয়েছে। এটির দুটি ভেরিয়েন্টে আছে – Chetak Urban এবং Chetak Premium।

Chetak Premium য়ে ডিস্ক ব্রেক, চাকা এবং আসনগুলিতে ধাতব ধূসর পেইন্ট দেখা যায়। তুলনায় সস্তা Chetak Urban য়ের ক্ষেত্রে উভয় প্রান্তে সলিড রঙের ড্রাম ব্রেক দেখা যায়। উভয় ক্ষেত্রেই অবশ্য ডিজাইনের তারতম্য ছাড়া কোয়ালিটিতে কোনো ফারাক থাকেনা। প্রসঙ্গত,বিক্রির হিসাবে Bajaj Chetak য়ের পর TVS iqube বৈদ্যুতিক স্কুটারটি দ্বিতীয় স্থান নিয়েছে। এপ্রিল মাসে ৩১০ ইউনিট আইকিউব স্কুটার বিক্রি করেছে TVS.

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026