টেক বার্তা

পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে আর চিন্তা নয়, একচার্জে এই স্কুটি চলবে ১০৫ কিমি, দাম মাত্র ৫০ হাজার টাকা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও সেইসাথে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্ম ইলেকট্রিক গাড়ি ব্যবহারের দিকে মনোনিবেশ করেছে। একাধিক স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক গাড়ি বা বাইকের বাজারে নেমে সাফল্য পাচ্ছে। পিছিয়ে নেই দেশের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও। ইলেকট্রিক যানবাহনের বাজারে এবার বিপ্লব আনতে চলেছে স্টার্টআপ ইভি ব্র্যান্ড Raftar। এই কোম্পানি এমন একটি ইলেকট্রিক বাইক আনতে চলেছে যা টক্কর দিতে পারবে যেকোনো পেট্রোলের বাইককেও। এই কোম্পানির নতুন বাইকের নাম Raftar Galaxy। এই ইলেকট্রিক বাইকের দাম ও স্পেসিফিকেশন শুনলে আপনি অবাক হয়ে যাবেন।

অনেক কম খরচে এবার Raftar কোম্পানি যে ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে, তাতে একদিকে পাবেন সুপার পারফরম্যান্স ও অন্যদিকে এতে রয়েছে নতুন নতুন প্রযুক্তির সমাহার। এটিতে নন রিমুভেবেল ৬০V/৩৬Ah ব্যাটারি রয়েছে। এটি ২৫০ ওয়াটের বিএলডিসি মোটরের সাথে সংযুক্ত। এই স্কুটারটি একবার চার্জে ১০৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগে। যদি এটি দ্রুত চার্জ করা হয় তবে ব্যাটারি ১ থেকে ২ ঘন্টার মধ্যে পূর্ণ হবে।

এছাড়া এই ইলেকট্রিক স্কুটারে টেলিস্কোপিক সাসপেনশন, ডিজিটাল এফএম, এলইডি, অ্যান্টি-থেফট স্মার্ট লক, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, এক্সটার্নাল চার্জিং পোর্ট রয়েছে। এতে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। এটিতে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমও রয়েছে। স্কুটারের সামনে এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেকও লাগানো হয়েছে। এবার ভাবছেন এই স্কুটি নিশ্চয় অনেক দামী হবে। কিন্তু আসলে এই রাফতার গ্যালাক্সি ইলেকট্রিক স্কুটারের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মাত্র ৫০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন এই স্কুটি। এই কোম্পানির পরিষেবা গোটা দেশে উপলব্ধ।

Nirajana Nag

Recent Posts

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026

এই যোগ্যতা না থাকলে মিলবে না যুবশক্তি ভরসা কার্ডের ৩০০০ টাকা! কবে শুরু হবে আবেদন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…

June 7, 2026

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026