7 Seater Car: সেরা মাইলেজ সহ ৭ সিটার গাড়ি, দাম শুরু মাত্র ৫.৯২ লাখ থেকে

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। তবে অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৭ সিটার গাড়ি। আর ভারতের বাজারে খুব সস্তায় যেই কোম্পানি সেভেন সিটার গাড়ি এনেছে সে হলো দেশীয় ব্র্যান্ড মাহিন্দ্রা। এছাড়াও এই দৌড়ে রয়েছে মারুতি, রেনলট ইত্যাদি কোম্পানি। আজকের এই প্রতিবেদনে দেখে নিন সেরা বাজেট মূল্যের ৭ সিটার গাড়ির তালিকা যেইসব গাড়ি অনেক মাইলেজ দেয়।

১) Maruti Suzuki Ertiga:

এটি দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া MPV। Ertiga এর দাম ৮.৩৫ লক্ষ টাকা থেকে শুরু। এটি একটি ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন পায়। এটি ১০৩ PS পাওয়ার এবং ১৩৭ Nm টর্ক দেয়। এই গাড়িতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। এছাড়াও প্যাডেল শিফটার (শুধুমাত্র AT), ক্রুজ কন্ট্রোল, অটো হেডলাইট, অটো ক্লাইমেট ইত্যাদি অত্যাধুনিক সুবিধা পাওয়া যাবে। ম্যানুয়াল ট্রান্সমিশনের জন্য ২০.৫ কিমি/লি, স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের জন্য ২০.৩ কিমি/লি এবং CNG এর জন্য ২৬.১ কিমি/কেজি মাইলেজ দেয় এই গাড়ি।

২) Kia Carens:

Kia Carens গাড়িটি তিনটি ইঞ্জিন বিকল্পে উপলব্ধ: ১.৫L পেট্রোল (১১৫ PS/১১৪ Nm, ৬-স্পীড ম্যানুয়াল), ১.৪L টার্বো পেট্রোল(১৪০PS/২৪২ Nm, ৬-স্পীড ম্যানুয়াল/৭ স্পীড DCT ), এবং ১.৫ L ডিজেল (১১৫ PS/২৫০ Nm, ৬-স্পীড ম্যানুয়াল/৬ স্পীড স্বয়ংক্রিয়)। এই গাড়িতে তিনটি ড্রাইভ মোড রয়েছে। সেগুলি হল ইকো, নরমাল এবং স্পোর্ট। এই গাড়ির মাইলেজ পেট্রোল ম্যানুয়াল এর জন্য ২১.৩ kmpl, টার্বো পেট্রোল ম্যানুয়াল এর জন্য ১৬.২ kmpl এবং ডিজেল ম্যানুয়াল এর জন্য ২১.৩ kmpl।

৩) Renault Triber:

Renault Triber হল সবচেয়ে সস্তা ৭ সিটার গাড়ি এবং এর দাম ৫.৯২ লক্ষ টাকা থেকে শুরু হয়৷ Triber একটি ১ লিটার পেট্রোল ইঞ্জিন পায়। এই ইঞ্জিন ৭২ PS এর শক্তি এবং ৯৬ Nm এর টর্ক দেয়। এতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ ৮-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে। গাড়িতে প্রজেক্টর হেডল্যাম্প, স্টিয়ারিং মাউন্ট কট্রোল, পুশ-বাটন স্টার্টস্টপ এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো বৈশিষ্ট্যগুলি দেখা যাবে। এই গাড়িটি ম্যানুয়ালের জন্য ২০ kmpl এবং স্বয়ংক্রিয় এর জন্য ১৮.২ kmpl মাইলেজ দেয়।

BharatBarta Desk

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026