বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। এই বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো জায়গা হল ভারতীয় পোস্ট অফিস। আপনি যদি এমন একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান যা আপনাকে নিশ্চিত রিটার্ন দেয়, তাহলে আপনি পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে আপনার বিনিয়োগের কোন সীমা নেই। এতে আপনি একাধিক অ্যাকাউন্টও খুলতে পারবেন। আপনি ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এর ধারা 80-C অনুসারে আপনি কর ছাড় পাবেন।
এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হল একটি সরকার পরিচালিত স্কিম। আপনি এই স্কিমে ৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এটি একটি উচ্চ সুদের পরিকল্পনা। এই সেভিংস স্কিমে আপনার টাকা হারানোর কোনো ঝুঁকি নেই। এতে, মেয়াদপূর্তিতে আপনার জমাকৃত অর্থ এবং মোট সুদ যোগ করে টাকা ফেরত দেওয়া হয়। এতে আপনি বাজারের ঝুঁকির সম্মুখীন হবেন না। যদি এই স্কিমে ৫ লক্ষ টাকা জমা রাখেন, তাহলে ৫ বছর পর মেয়াদপূর্তিতে ৭ লক্ষ টাকা পাবেন৷ কেন্দ্রীয় সরকার পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেটের সুদ বাড়িয়েছে। সরকার চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকের জন্য প্রদত্ত সুদ ৭০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির পরে, এখন আমানতকারীদের এই প্রান্তিকে ৭.৭ শতাংশ সুদের সুবিধা দেওয়া হচ্ছে। অন্যদিকে ট্যাক্স সেভিং এফডিতে ৭ শতাংশ সুদ অফার করা হয়। সেই নিরিখে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে বিনিয়োগ করা অনেক বেশি লাভজনক।
পোস্ট অফিসের এই স্কিমে আপনাকে চক্রবৃদ্ধি সুদের সুবিধা দেওয়া হচ্ছে। যার কারণে আপনি অ্যাকাউন্টের মেয়াদপূর্তির সময় উচ্চ সুদের হারের সুবিধা পাবেন। এছাড়া আপনি পোস্ট অফিসের এই স্কিমে সর্বোচ্চ যত খুশি বিনিয়োগ করতে পারবেন। কিন্তু ব্যাঙ্কের ট্যাক্স সেভিং এফডিতে আপনি মাত্র ১.৫ লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…