7 Seater Car: কম দামের মধ্যে কিনে ফেলুন এই ৭ সিটের গাড়ি, মাইলেজে সবাইকে টেক্কা দেবে

ভারতে নানা ভাষার নানা জাতির নানা পরিবারের মানুষ বাস করেন। ভারতে এমন অনেক মানুষ রয়েছেন যাদের পরিবার অনেক বড় আবার এমন অনেক মানুষও রয়েছেন যাদের পরিবার মাত্র দু তিন জনকে নিয়ে গঠিত। তাই যদি আপনার পরিবার খুব একটা বড় না হয় এবং আপনি বন্ধুদের নিয়ে একসাথে কোথাও একটা ঘুরতে যেতে চান, তাহলে আপনার কাছে অবশ্যই একটি সাত সিটের গাড়ি থাকা উচিত। এই গাড়ি এসইউভি নয়, তবে এই গাড়িতে আপনারা নানা ধরনের ফিচার পাবেন যা এসইউভি গাড়িকেও টেক্কা দেবে। তবে সাত সিটের গাড়ি সাধারণত একটু বেশি দামি। জনপ্রিয় কোম্পানিগুলির সাত সিটের গাড়ি আপনি যদি কিনতে চান তাহলে আপনাকে কমপক্ষে ২০ লক্ষ টাকা খরচ করতে হয়। কিন্তু আমরা আজকে এমন তিনটি সাত সিটের গাড়ি নিয়ে এসেছি আপনার জন্য, যা আপনি অত্যন্ত সস্তা দামের মধ্যেই কিনে নিতে পারবেন এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। তাহলে চলুন ভারতের তিনটি সর্বাধিক বিক্রিত ৭ সিটের গাড়ির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১. Renault Triber

তালিকার শীর্ষেই রেনল্ট কোম্পানির এই গাড়িটির অবস্থান রয়েছে। এই গাড়িটি আদতে একটি সাত সিটের ফ্যামিলি কার। এই গাড়ির বেস মডেলের দাম ৬,৩৩,৫০০ টাকা ( দিল্লি এক্স শোরুম দাম)। অন্যদিকে এই গাড়ির টপ মডেলের দাম ৮,৯৭,৫০০ টাকা। এই গাড়িতে আপনারা ১৮-১৯ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পেয়ে যাবেন। এছাড়াও এই গাড়িতে ৯৯৯ সিসি ট্রিপল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি ৬২৫০ আরপিএম গতিতে ৭১ হর্স পাওয়ার জেনারেট করতে পারে এবং ৩৫০০ আরপিএম গতিতে ৯৬ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে।

২. Maruti Suzuku Ertiga

তালিকার দ্বিতীয় গাড়িটি হল Maruti Ertiga, এর দাম ৮.৪১ লক্ষ টাকা থেকে শুরু। এতে পেট্রোল এবং সিএনজি জ্বালানির বিকল্প পাওয়া যায়। একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন (লাইট হাইব্রিড প্রযুক্তি সহ) এই এমপিভিতে দেওয়া হয়। এই গাড়ির ইঞ্জিন ১০৩PS পাওয়ার এবং ১৩৭Nm টর্ক আউটপুট জেনারেট করে। CNG তে এর মাইলেজ প্রায় ২৬ কিমি প্রতি কেজি।

৩. Mahindra Bolero Neo

আপনি যদি সাত সিটের গাড়ির তালিকা তৈরি করেন তাহলে এই তালিকায় অবশ্যই স্থান পাবে মাহিন্দ্রা বোলেরো। এই গাড়িটি মাহিন্দ্রা কোম্পানির তরফ থেকে আসে এবং এটি একটি সাত সিটের এসইউভি গাড়ি। যেহেতু এটি একটি এসইউভি গাড়ি, তাই একটু দাম বেশি এই গাড়ির। মাহিন্দ্রা বোলেরো নিও গাড়িটি কিনতে আপনার খরচ হবে ৯,৪৭,৭৯৯ টাকা (এক্স শোরুম)। অন্যদিকে এই গাড়ির টপ মডেলটি কিনতে আপনার খরচ হবে ১১,৪৯,৯০০ টাকা। এই গাড়িটি ৫ টি ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন। ১৪৯৩সিসি ডিজেল ইঞ্জিনের পাশাপাশি ১৭.২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে মাহিন্দ্রা বোলেরো নিও। তাই যদি এসইউভি গাড়ি কিনতে হয় কম দামের মধ্যে, তাহলে তালিকার অবশ্যই এই গাড়িটিকে রাখুন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026