বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক যুবতী নীলু ময়ূরা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মাঝেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা প্রায় কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে নীলু নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে চর্চিত হচ্ছেন সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ২ সপ্তাহ আগে শেয়ার করে নিয়েছিলেন তিনি নিজেই। বর্তমানে যা প্রায় দেড়লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সাম্প্রতিক এই ভিডিওতে নীলুকে জনপ্রিয় বলিউডের গান ‘মাই দেশী গার্ল’এর তালে দেখা গিয়েছে। বাড়ির ছাদেই উল্লেখ্য গানের তালে বটল গ্রীন রঙের শাড়িতে বানিয়ে ছিলেন ভিডিওটি। বলিউডের জনপ্রিয় ছবি ‘দোস্তানা’র গান এটি। পর্দায় দেখা মিলেছিল প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম ও অভিষেক বচ্চনের। গানটি বিশাল-শেখর, শঙ্কর মহাদেবান ও সুনিধি চৌহানের প্রচেষ্টায় তৈরি হয়েছিল। আপাতত, সেই গানের তালেই ভিডিও বানিয়ে নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত নীলু ময়ূরা।
কবে ছুটবে বুলেট ট্রেন? এখন দেশের বেশিরভাগ মানুষের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সময়…
গরম পড়লেই বাড়তে থাকে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে মোটা অঙ্কের…
বৈশাখের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। দিনের বেলায় তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই…
ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। টানা দ্বিতীয় দিনের মতো আজও কমল সোনা ও রুপোর দাম।…
আপনিও কি ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে…
চলছে IPL। একদিকে অজিঙ্ক রাহানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেলছেন রাজস্থান…