রাজপ্রাসাদ থেকে পালিয়ে বিয়ে করলেন এক সাধারণ মানুষকে, তারপর প্রেমের খাতিরে বলিউড ছেড়েছেন, আজ দুই সন্তানের মা

৮০’র দশকের শেষের দিকে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সুরজ বরজাতিয়া পরিচালিত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিটি। বলাই বাহুল্য ছবিটি সেইসময় নিঃসন্দেহে বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। ছবিটি সালমান খানের সেইসময়ের দ্বিতীয় ব্লকবাস্টার হিট ছিল। ছবিতে তার বিপরীতে ছিলেন ভাগ্যশ্রী। বড়পর্দায় তাদের রসায়ন খুব অল্পসময়ে নজর কেড়েছিল গোটা দর্শকমহলের। এমনকি অভিনেত্রী হিসেবেও নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছিলেন একাংশের মাঝে। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের প্রেমজীবন নিয়েই রয়েছেন চর্চায়।

১৯৬৯ সালে মারাঠি রাজপরিবারে জন্মেছিলেন অভিনেত্রী‌। তার বাবা মহারাষ্ট্রের সাংলির রাজসিংহাসনের অধিকারী ছিলেন। স্কুলজীবন থেকেই নিজের স্বামী হিমালয় দাসানির সাথে পরিচিতি ছিল তার। ক্লাসের মনিটর ছিলেন অভিনেত্রী। হিমালয় ছিলেন সেই ক্লাসেরই সবথেকে দস্যি ছেলে। ‘হিউম্যানস অফ বম্বে’তে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলেবেলায় একেবারে মারামারির সম্পর্ক ছিল তাদের। তবে স্কুলের শেষ দিনে হিমালয় অভিনেত্রীকে জানিয়েছিলেন নিজের মনের কথা। জানিয়েছিলেন, তিনি ঠিক কিরকম অনুভব করেন অভিনেত্রীর বিষয়ে।

অভিনেত্রীর কথা অনুযায়ী, বেশ কয়েকদিন ধরে অভ্যাস করার পরেই অভিনেত্রীকে নিজের মনের কথা বলতে পেরেছিলেন হিমালয় দাসানি‌। অবশ্য সেই সাহস যুগিয়ে ছিলেন অভিনেত্রী নিজেই। তবে পরবর্তীকালে তাদের সম্পর্কের কথা জানতে পেরে অভিনেত্রীর বাবা-মা তার বিরুদ্ধে চলে যান। হিমালয়কে ছাড়া তিনি নিজের গোটা জীবনটা কাটাতে পারবেন না, এই কথা পরিষ্কার ভাবে জানানোর পর তার বাবা-মা তাকে জানিয়েছিলেন, সেই সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি তার।

সেইসময় হিমালয়ের সাথে যোগাযোগ করার তেমন কোন নির্দিষ্ট উপায়ও ছিল না অভিনেত্রীর কাছে। খুব কমই সাক্ষাৎ হতো তাদের। পরবর্তীকালে তাদের বিচ্ছেদ ঘটে যায়। এমনকি অভিনেত্রী বিদেশে পাড়ি দিয়েছিলেন পড়াশোনার জন্যেও। এরপরেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে এরপর আর বড়পর্দায় দেখা মেলেনি তার। নিজের ভালোবাসার জন্যই ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন তিনি। ছবিতে অভিনয়ের পর ‘ম্যায়নে পেয়ার কিয়া’র পরিচালক সুরাজ বরজাতিয়া, সালমান খান ও হিমালয়ের বাবা-মায়ের উপস্থিতিতেই মন্দিরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন অভিনেত্রী। সেদিন যে তিনি কোনো ভুল সিদ্ধান্ত নেননি সেকথা আজ স্পষ্ট সকলের কাছেই। বর্তমানে তাদের দুই সন্তান অবন্তিকা ও অভিমন্যু। উল্লেখ্য, এই মুহূর্তে দুজনেই বলিউড ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে বেশ সক্রিয় হয়ে উঠছেন।

Devparna Acharya

Recent Posts

বৈভব সূর্যবংশীর রেকর্ডে ভাগ বসালেন KKR তারকা, ছক্কার ঝড়ে গুজরাতকে হারাল কলকাতা

আইপিএলে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ফিন অ্যালেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়…

May 17, 2026

বিদেশ থেকে রুপো আমদানিতে কড়াকড়ি কেন্দ্রের, বদল হল আমদানি নীতি

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রার উপর বাড়তি চাপের আশঙ্কার মধ্যে রুপো আমদানিতে বড়…

May 17, 2026

মে-তেই বর্ষার এন্ট্রি! ঝড়-বৃষ্টিতে তোলপাড় দক্ষিণবঙ্গ, কলকাতাতেও বড় বদলের ইঙ্গিত

ভারতের মূল ভূখণ্ডে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে বলে বড় ইঙ্গিত দিল মৌসম…

May 17, 2026

স্টেট ব্যাঙ্কের ২২২ দিনের FD-তে ২ লাখ টাকা রাখলে কত রিটার্ন পাবেন? বুঝে নিন হিসেব

স্টেট ব্যাঙ্কের ২২২ দিনের FD স্কিমে ২ লাখ টাকা জমা করলে ম্যাচিউরিটিতে কত টাকা পাবেন…

May 17, 2026

২০১১-র পর ইস্যু হওয়া সব কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে জাতিগত শংসাপত্র ইস্যু ঘিরে ফের প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর…

May 17, 2026

ভারতে আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে Moto-র দুটি সস্তার স্মার্টফোন, 7000mAh ব্যাটারি ও শক্তিশালী প্রসেসরে চমক

মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে ফের বড় চমক দিতে চলেছে Motorola। আগামী সপ্তাহেই ভারতে লঞ্চ হতে চলেছে…

May 17, 2026