বিনোদন

Bhai Phota 2021: ‘দূরে থাকলেও ভালোবাসা একই থেকে যায়’, ভাইফোঁটায় দূর থেকে বোনদের ভালোবাসা জানালেন প্রসেনজিৎ

আজ ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাঁটা। এইভাবে যমদেবতার থেকে ভাই আর দাদাদের রক্ষা করেন সকল দিদিরা। আর সকল ভাই আর দাদাদের দীর্ঘায়ু কামনার দিন। সকাল থেকে ভাই ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে, বাদ নেই টলিউডের তারকারাও। মিষ্টির দোকানে খাজা কেনার লম্বা লাইন, বাড়ি বাড়ি রকমারি বাঙালী সুস্বাদু খাবারের আয়োজন৷ তবে এই সব থেকে অনেক দূরে আজ অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। ভাইফোঁটার দিন নিজের মাকু অর্থাৎ পল্লবী চ্যাটার্জির কাছ থেকে ফোঁটা না নিতে পারবার আফসোস ঘিরে ধরেছে তাঁকে।

আর সেই মন খারাপের কথা এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন সকলের প্রিয় বুম্বাদা। প্রত্যেক বছরই টলিউডের এই সুপারস্টারের বালিগঞ্জের বাড়িতে ঘটা করে উদযাপন করা হয় ভাইফোঁটা। এদিন শুধু প্রসেনজিৎের চট্টোপাধ্যায়ের নিজের বোন পল্লবী চট্টোপাধ্যায় ছাড়াও শর্মিলা সিং ফ্লোরা, মৌমিতা চট্টোপাধ্যায় সহ অনেকেই বুম্বাদার দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দেন । কিন্তু এই বছর এই উৎসবের দিনে কেউ ফোঁটা দিতে পারেনি। কিন্তু কেন? আসলে বর্তমানে কর্মসূত্রে মুম্বইতে আছেন অভিনেতা। নতুন সিনেমার শ্যুটিংয়ের কাজে ব্যস্ত বুম্বাদা।

তবে কাজের ফাঁকে পুরোনো স্মৃতির পাতা হাতড়ে ফেলে আসা ভাইফোঁটার নানান মুহূর্ত নিজের অনুগামীদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি। এদিন অভিনেতা নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে তিনি লিখেছেন,  ‘আজকের দিনে আপনজনদের থেকে কর্মসূত্রে দূরে থাকতে মন খারাপ তো হয়ই। কিন্তু ভাই-বোনের বন্ধন সবসময় স্পেশাল… তাই এই দিনটায় দূরে থাকলেও ভালোবাসা একই থেকে যায়, স্মৃতিগুলোই মনকে খানিক ভালো করে দেয়। যাঁরা প্রত্যেকবছর ভাইফোঁটার দিনটা বিশেষ করে তোলেন, তাঁদের প্রত্যেকের জন্য আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইলো’। এরপর অনেকেই অভিনেতা আর পল্লবীকে ভালোবাসা জানিয়েছেন।

অন্যদিকে অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই বছর তাঁর দাদা যেমন মুম্বইয়ে তেমনই তিনিও কলকাতার বাইরে আছেন। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। পূর্বনির্ধারিত কর্মসূত্রে কিছু কমিটমেন্টের জেরেই শহর ছাড়তে হয়েছে তাঁকে। তবে ভাইফোঁটা না দিতে পারলেও নিজের দাদার জন্য ভাইফোঁটার উপহার আগেভাগেই কিনে রেখেছেন। পারফিউম খুব পছন্দ সকলের প্রিয় বুম্বাদার। এবারে সেটাই কিনেছে ছোট বোন। পাশাপাশি দিল্লি থেকে দাদার জন্য পছন্দ করে বেশ কিছু শীতের পোশাক কিনবেন বলে জানিয়েছেন। আগামী ১৫ই নভেম্বর দুজনে কলকাতায় ফিরছেন। তারপর প্ল্যান করে হবে বিলেটেড ভাইফোঁটা স্পেশ্যাল ডিনার। এই ডিনার দিয়ে জমিয়ে আড্ডা দেওয়া হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026