খেলা

ভবিষ্যতে ফেডারেশনের সভাপতি হতে চান বাইচুং ভুটিয়া

কলকাতা: ফুটবলার হিসেবে তিনি বাংলাকে অনেক কিছু দিয়েছেন। এমনকি বাঙালি না হয়েও বাংলার সঙ্গে তাঁর যেন আত্মার সম্পর্ক। কখনও মোহনবাগান আবার কখনও ইস্টবেঙ্গলের জার্সিতে দুরন্ত গতিতে পায়ে ফুটবল নিয়ে ছুড়তে দেখা গিয়েছে তাঁকে। তিনি  বাইচুং ভুটিয়া। সম্প্রতি  খোলামেলা বাইচুং নিজের একটি মনের কথা সর্বসমক্ষে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে নিজেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে দেখতে চান। এমনই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ফেসবুকের এক প্রশ্ন ও উত্তর পর্বে তিনি এ কথা বলেছেন।

কিন্তু ফেডারেশনের সভাপতি পদে লড়াই করতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে তাঁকে। না হলে ইচ্ছা প্রকাশ করেও, কোনও লাভ হবে না। সেক্ষেত্রে যে কোনও রাজ্য সংস্থার শেষ ১২ বছরের মধ্যে অন্তত চার বছর তাঁকে সভাপতি অথবা সচিব থাকতে হবে। আর তা না হলে, তাঁকে চার বছরের জন্য ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য থাকতে হবে।

এই মুহূর্তে তিনি, তাঁর নিজের নামে বাইচুং ভুটিয়া স্কুলের ও সিকিম ইউনাইটেড ক্লাবের গ্রাসরুট প্রজেক্ট নিয়ে ব্যস্ত।দশকের পর দশক খেলার পর ২০১১ সালে ভারতীয় ফুটবল থেকে অবসর নেন বাইচুং ভুটিয়া। যেই সময় তিনি খেলতেন, এবং তিনিই ছিলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়।

প্রিয়রঞ্জন দাসমুন্সি অসুস্থ হওয়ার পর ২০০৮ সালে ফেডারেশনের সভাপতি হয়ে আসেন প্রফুল প্যাটেল। ২০১২ ও ২০১৬ সালে তিনিই সভাপতি ছিলেন। এখনও আছেন। কিন্তু স্পোর্টস কোড অনুযায়ী এক পদে বছরের পর বছর কেউ থাকতে পারবেন না। তিনটে টার্মের বেশি হলেই তাঁকে সরে যেতে হবে। এখন ভবিষ্যতে তিনি সত্যি সত্যি ফেডারেশনের সভাপতি হবেন কিনা, তার উত্তর দেবে সময়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026