বলিউডের ভাইজান তিনি। মিডিয়ার পাতায় তাকে নিয়ে চর্চার অন্ত নেই। তার ব্যক্তিগত থেকে কর্মজীবন সবটাই চর্চার গণ্ডির মধ্যে। মিডিয়ার পাতায় নজর রাখলেই ভাইজান সংক্রান্ত কোনো না কোনো খবর চোখে পড়বেই। আর এই ভাইজানের জীবনেই প্রেম অন্তহীন। সেই শুরুর সময় থেকেই একাধিক মডেল ও অভিনেত্রীদের সাথে নাম জড়িয়েছে সালমান খানের। বলি ডিভা ক্যাটরিনা কাইফের সাথে ভাইজানের সম্পর্কের কথা অজানা নয় কারোরই। বর্তমানে দুজনের পথ আলাদা হয়েছে। তবে বন্ধুত্ব রয়ে গিয়েছে এখনো। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই সেকথা স্পষ্ট হবে।
‘ডান্স ইন্ডিয়া ডান্স’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একবছর আগে সালমান খান ও ক্যাটরিনা কাইফের একটি পুরনো ঝলক শেয়ার করে নেওয়া হয়েছিল। এদিন ‘ডিআইডি সিজন ৬’এর মঞ্চেই একসাথে দেখা মিলেছিল তাদের। খুব সম্ভবত নিজেদের ছবির প্রচারের খাতিরেই ঐ মঞ্চে হাজির ছিলেন অভিনেতা। তখনো ভিকি কৌশলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হননি অভিনেত্রী। আর এদিন এই মঞ্চেই মহাগুরু মিঠুন চক্রবর্তীর অনুরোধে একে অপরের রোলপ্লে করছিলেন এই দুই তারকা। আর সেখানেই অভিনেত্রীর একটি গুণের কথা জানিয়েছিলেন অভিনেতা।
তিনি জানিয়েছিলেন, যেকোনো বিষয়ে পুরোটা শোনার পরে ভালোভাবে ভেবেচিন্তে ঠান্ডা মাথায় কোন সিদ্ধান্ত নেন অভিনেত্রী। পাশাপাশি সেই প্রসঙ্গে কোন বক্তব্য রাখার আগেও ভেবে নেন তিনি। আর এটি যে তার একটি অন্যতম গুণ, সেকথা সকলের সামনে অকপটে স্বীকার করেছিলেন অভিনেতা। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতেই সেই ঝলক মিলবে। পাশাপাশি জানা যায়, যখন অভিনেতা আইনি সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন, তখন একজন ভালো বন্ধু হিসেবেই তার পাশে ছিলেন অভিনেত্রী। বিয়ের পরেও তারা যে একে অপরের বন্ধু হিসেবে রয়ে গিয়েছেন, তা আর আলাদাভাবে বলার নয়। উল্লেখ্য, চলতি বছরের দীপাবলিতেই সালমান ও ক্যাটরিনা অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’ মুক্তি পেতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…