বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি প্রিয়াঙ্কা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
‘আর্টস ইন মোশান বাই প্রিয়াঙ্কা’ নামক ইউটিউব চ্যানেল থেকে চারমাস আগে প্রিয়াঙ্কার এই নাচের ভিডিওটি শেয়ার করা হয়েছিল। এই মুহূর্তে যার ভিউজ ৩১ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও চোখে পড়ার মতো। প্রিয়াঙ্কা বিদেশে থাকেন, তা তার শেয়ার করা ভিডিওগুলি দেখেই স্পষ্ট হয়েছে। কখনো কখনো তিনি একা নৃত্য পরিবেশন করেন, আবার কখনো তার সাথে সঙ্গী থাকেন। তবে চারমাস আগের শেয়ার করা এই ভিডিওটির সূত্র ধরেই এই মুহূর্তে নেটনাগরিকদের মাঝে আবারও প্রশংসিত হয়েছেন প্রিয়াঙ্কা।
এই ভিডিওতে প্রিয়াঙ্কাকে রবীন্দ্রসঙ্গীতের সাথেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’ এই গানের সাথেই খোলা আকাশের নীচে দুর্দান্ত ঠান্ডায় নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল তাকে। একরাশ বরফের মাঝেই এই নাচের ভিডিওটি বানিয়ে ছিলেন প্রিয়াঙ্কা। ভিডিওটি বানানোর সময় তাকে একেবারেই বঙ্গ নারীর সাজে দেখা গিয়েছে। হলুদ শাড়ির পাশাপাশি মানানসই অলংকারে সেজেছিলেন তিনি। চুলে বেঁধেছিলেন খোঁপা। তার নাচ দেখে এটুকু স্পষ্ট তিনি যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত এই নৃত্য পরিবেশনায়।
Shakira knows how to command a stage, and her latest tour stop proved it once…
Michael B. Jordan capped off a remarkable awards season by winning Entertainer of the Year…
Kristen Bell opened the 2026 Actor Awards with a playful musical monologue that had the…
The 2026 Actor Awards, formerly known as the SAG Awards, celebrated the best in film…
The 2026 Actor Awards, formerly known as the SAG Awards, delivered a night packed with…
The 2026 Actor Awards, formerly known as the SAG Awards, delivered a major shake-up in…