ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এখন রেল স্টেশনগুলিতে সস্তায় রেশন পাওয়া যাবে, এই স্টেশনগুলিতে শুরু হল এই বিশেষ সুবিধা

কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে ভারতের সাধারণ মানুষের জন্য বেশ কিছু সরকারি প্রকল্প চালাচ্ছে যেখানে সুলভ মূল্যে গম এবং চালের সুবিধা পাওয়া যায়। সব থেকে বড় বিষয়টা হলো রেল স্টেশনে আপনি সস্তায় আটা এবং চাল পেয়ে যেতে পারেন। রেলের তরফে এই নতুন উদ্যোগ শুরু করা হয়েছে যাতে আপনি স্টেশনে বসে আটা এবং চাল পেয়ে যাবেন। এই চাল এবং আটা পাওয়া যাবে ভারত ব্র্যান্ডের তরফ থেকে। ইতিমধ্যেই উত্তর-পূর্ব রেলের তরফে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। স্টেশনের কাছাকাছি বসবাসকারী মানুষ বিক্রেতা এবং দৈনন্দিন যাত্রীরা প্রতিদিন এর মাধ্যমে দারুন সুবিধা গ্রহণ করতে পারবেন। এখান থেকে শুধুমাত্র স্টেশন চত্বরে রেশন বিক্রি করা হবে।

এই ব্যবস্থা ৩ মাসের জন্য

এই নতুন ব্যবস্থার মাধ্যমে আপনি ভারতের যে কোন স্টেশন থেকে আটা এবং চাল কিনতে পারবেন। মোবাইল ভ্যান এর মাধ্যমে স্টেশন চত্বরে আটা এবং চাল বিক্রি করা হবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে এটা করা হচ্ছে এবং তিন মাসের জন্য এই ব্যবস্থা চালু করা হবে। জনগণের থেকে ভালো সাড়া পেলে এই ব্যবস্থা নিয়মিত করা হবে।

রেলস্টেশনে ২৪ ঘণ্টা মোবাইল ভ্যান থামবে

রেল স্টেশনে ২৪ ঘন্টার জন্য থাকবে এই মোবাইল ভ্যান। তবে এই মাত্র দু ঘন্টার জন্য কেনাবেচা করার সুবিধা রয়েছে। মোবাইল ভ্যান বিক্রেতাদের ঘোষণা করতে দেওয়া হবে না তাদের প্রোডাক্ট এর ব্যাপারে। কেবল নিজের প্রচারের জন্য ব্যানার লাগাতে পারেন রেল স্টেশনে। তিন মাসের বিক্রয়ের জন্য নির্বাচিত এজেন্সিতে কোন পরিবর্তন হবে না। যদি শুধুমাত্র এই ব্যানার দেখে মানুষজন আসেন, তবেই বিক্রি করা সম্ভব হবে এই চাল এবং আটা।

১ কেজি আটা ও চালের দাম কত হবে?

মোবাইল ভ্যান এর মাধ্যমে বিক্রি হওয়া আটা এবং চাল উভয়ের দাম নির্ধারণ করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভারত কোম্পানির আটা আপনি পেয়ে যাবেন প্রতি কেজি ২৭.৫০ টাকা করে। অন্যদিকে প্রতি কেজি চালের দাম রাখা হয়েছে ২৯ টাকা। এই মুহূর্তে ভারতের ৫০৫টি রেলওয়ে স্টেশনে এই সুবিধা চালু করা হয়েছে। লখনউ, গোরখপুর, ছাপরা এবং বেনারস সহ অনেক স্টেশনের নাম এতে অন্তর্ভুক্ত রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026