বছর আটেক আগে ২০১২ সালের ১৬ ডিসেম্বর এক শীতের রাতে বাসে করে ফিরছিলেন প্যারামেডিকেলের ছাত্রী। সঙ্গে ছিলেন তার বন্ধুও। এরপর ওই বাসের জনা চারেক ব্যক্তির দ্বারা ২৩ বছরের ওই যুবতীকে গনধর্ষন করা হয়। নৃশংস ভাবে মারা হয়। যোনিতে রড ঢুকিয়ে দেওয়া হয়। বাসের মধ্যে যুবতীর বন্ধুটিকেও মারধর করা হয়। এরপর চলন্ত বাস থেকে দুজনকেই ফেলে দেওয়া হয়। এই নৃশংস ঘটনার প্রতিবাদে রাজধানীর রাজপথে সাধারণ মানুষ নেমে আসে। দেশ জুড়ে এই ঘটনার চরম নিন্দা করে দোষীদের ফাঁসির দাবিতে আন্দোলন জানায় সারা দেশবাসী।
অবশেষে আজ ভোর ৫:৩০ মিনিটে পূর্ব নির্ধারিত সূচি মেনে ফাঁসি হয় নির্ভয়া মামলার অভিযুক্তদের। এদিন ভোরে তিহাড় জেলের বাইরে প্রচুর মানুষ ভিড় জমান। যদিও ভিতরে কি হচ্ছে জানা না গেলেও বাইরে থেকে জানা যাচ্ছে বহু প্রতীক্ষিত সাজাটির প্রক্রিয়া সম্পুর্ন হয়েছে। তারপরই চলে মিষ্টি বিতরণ। ফাঁসির খবর আসতেই ভারতের জাতীয় পতাকা নিয়ে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি শোনা যায়। অবশেষে দীর্ঘ প্রায় আট বছরের লড়ায়ের যেনো সুরাহা হলো। জেলের বাইরে মানুষের ভিড়, হাতে পোস্টার, তাতে লেখা রয়েছে, বহু প্রতীক্ষিত নির্ভয়া বিচার পেল, বাকি কন্যারা অপেক্ষা করছে।
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডের দোষীদের শেষ ইচ্ছা কী ছিল? জানুন সব তথ্য
বিরলের মধ্যে বিরলতম ঘটনার সাজায় মুখিয়ে ছিল গোটা দেশ। এক দুই বার নয়, তিনবার ফাঁসির দিন ঠিক হয়েও পিছিয়ে যাওয়ায় এবার কোনো ফাঁকই রাখেনি জেল কর্তৃপক্ষ। দীর্ঘ এতগুলো বছর পর নির্ভয়ার বিচার পাওয়ায় আনন্দে উল্লাসিত হয়ে পড়েন তিহাড় জেলের বাইরের অপেক্ষারত মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…