বিনোদন

বৃহন্নলাদের আশীর্বাদ চাইলেন ভারতী, মা হতে চলেছেন জনপ্রিয় কমেডিয়ান

সম্প্রতি ব্যক্তিগত কারণে সোনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল 12′-এর সঞ্চালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)। এই মুহূর্তে ইন্ডিয়ান আইডলের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Bharati singh) ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Harsh limbachiya)। এই দম্পতি যেখানেই যান, সেখানেই মঞ্চ মাতিয়ে দেন। তাঁদের সেন্স অফ হিউমার দিয়ে তৈরী করেন কমেডির আবহ। তুলে দেন হাসির লহর।

এদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চে ‘ইন্ডিয়া কি ফরমায়েশ’ পর্বে গান গেয়ে দর্শকদের মনোরঞ্জন করলেন ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী নেহাল (Nehal)। দর্শকাসনে উপস্থিত বৃহন্নলারা মুগ্ধ হয়েছেন নেহালের গানে। এরপর নেহালের অনুরোধে ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গাইলেন ভারতী ও হর্ষ। ‘জুলি’ এবং ‘জানু মেরি জান’ গানদুটি গেয়ে প্রশংসিত হয়েছেন ভারতী ও হর্ষ। অনুষ্ঠানের বিচারকরাও ভারতী ও হর্ষের এই সুপ্ত প্রতিভা দেখে অভিভূত হয়েছেন।

গান গাওয়ার পর অনুষ্ঠানে উপস্থিত বৃহন্নলাদের উদ্দেশ্যে আশীর্বাদ প্রার্থনা করে ভারতী বলেন, পৃথিবীর কোনো শুভকাজ বৃহন্নলাদের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। ভারতী জানান, তিনি একটি কন্যাসন্তানের মা হতে চান। এই কারণে বৃহন্নলাদের আশীর্বাদ প্রার্থনা করেছেন ভারতী। এই পর্বটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি ভারতী মা হতে চলেছেন? 2020 সালে ‘ইন্ডিয়া’জ বেস্ট ডান্সার’-এর বিচারক হয়ে আসার সময় তাঁর কোলে ছিল একটি বাচ্চা পুতুল। সেই সময় ভারতী বলেন, আসল বাচ্চা আসবে 2021 সালে। তাহলে কি মজার ছলে সত্যি কথা বলেছিলেন ভারতী? অপরদিকে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এর আগামী সিজনে ভারতী ও হর্ষ অংশ নেবেন। চলতি বছরের শেষে শুরু হতে চলেছে ‘বিগ বস-15’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026