ভারতীয় দর্শকদের মধ্যে সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে। তাইতো একাধিক ভাষাতে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রত্যেকের বাড়িতেই টেলিভিশনে চলে কোনো না কোনো ধারাবাহিক। এছাড়াও জনপ্রিয়তা পায় বিভিন্ন রিয়েলিটি শো। আজকাল বেশিরভাগ রিয়েলিটি শোতে সঞ্চালনায় দেখা যায় সেলফ মেড কমেডি স্টার ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। কমেডির জগতে প্রথম শ্রেণীর তারকার মধ্যেই রয়েছেন ভারতী। গ্ল্যামার ওয়ার্ল্ডের তথাকথিত গণ্ডি ভেঙে স্টার হয়েছেন তিনি।
আসলে বলিউড মানেই মানুষের কল্পনায় সুন্দরী, শরীরী ভাঁজের মাদকতায় নেশাগ্রস্ত করে দেওয়া এক অভিনেত্রী। তবে সেই ট্যাবু ভেঙে মোটা হওয়া সত্বেও নিজের কাজের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে গিয়েছেন ভারতী সিং। তাঁর কমেডি সেন্স ও ডায়লগ ডেলিভারি মন জয় করে নেয় সকলের। তাঁর হাস্যকর এক্সপ্রেশান যেন জাদুর মত কাজ করে। ভারতের বুকে আট থেকে আশি সকলেই এই ভারতী সিংকে অবশ্যই চেনেন, তা বলার অপেক্ষা রাখে না।
কিছুদিন আগেই ভারতী ও হর্ষের ঘর আলো করে জন্ম নিয়েছে এক সন্তান। তাই তারা কমবেশি সোশ্যাল মিডিয়ার লাইমলাইটেই ছিল। তবে সম্প্রতি এমন এক খবর সামনে এসেছে যা শুনে আপনারও মন খারাপ হয়ে যাবে। আসলে কিছুদিন আগে এক বিবৃতিতে ভারতী সিং জানিয়েছেন যে তিনি এই পুত্র সন্তানের জন্ম দিতে চাননি। শুনে অবাক লাগছে নিশ্চয়ই। মনে করছেন কোন মা তার সন্তানের জন্ম দিতে চান না? অবাক লাগলেও এমনটাই সত্যি। তবে কেন ভারতী সিং এমন কথা বলেছিলেন তা জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।
আসলে ভারতী নিজের সন্তান হিসেবে একজন কন্যাকে চেয়েছিলেন। কিন্তু তার পুত্র সন্তানের জন্ম হয়। ভারতী তার নাম রেখেছে লক্ষ্য। তাই মজার ছলে তিনি বলেছিলেন এই সন্তানকে তিনি জন্ম দিতে চাননি। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে এক খবর সামনে এসেছে যাতে জানা গিয়েছে বেশ সংকটজনক অবস্থায় রয়েছেন ভারতি। আসলে দোলনা থেকে পড়ে গিয়ে বেশ চোট পেয়েছেন তিনি। তার দ্রুত আরোগ্য কামনা করছেন নেটিজেনরা।
Artificial intelligence continues to reshape Hollywood, and the latest example is both groundbreaking and controversial.…
Doja Cat has once again proven her fearless approach to style, stunning fans in a…
Uma Thurman, best known for her iconic role as The Bride in Quentin Tarantino’s Kill…
March 2026 has delivered two of the year’s biggest hits — Pixar’s animated comedy Hoppers…
Meghan Markle, Duchess of Sussex, made a surprise red carpet appearance in Beverly Hills on…
Hollywood actress Demi Moore marked her ex-husband Bruce Willis’s 71st birthday with a touching Instagram…