বিনোদন

অভিনেতা ভাস্বর ও স্ত্রী নবমিতার বিচ্ছেদ, ছাড়াছাড়ির পর মুখ খুললেন ভাস্বর

টলিটাউনে যেন বিচ্ছেদের মেঘ ঘনিয়ে এসেছে। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের দাম্পত্য ভাঙনের খবরের গুঞ্জনের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী নবমিতার। সাড়ে ছয় বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন ভাস্বর-নবমিতা। গত বছর তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সেপারেশনের পেপার জমা দিয়েছিলেন আদালতে। চলতি বছরের 12ই অগষ্ট ভাস্বর ও নবমিতার ডিভোর্স হয়ে যায়।

তবে নবমিতা ও ভাস্বরের বিবাহ বিচ্ছেদের খবর কেউ জানতেন না। চলতি বছর মহানায়ক উত্তম কুমারের বাড়ির বিখ্যাত লক্ষ্মীপুজোয় মহানায়কের পৌত্রী নবমিতাকে দেখা গেলেও তাঁর স্বামী ভাস্বরকে দেখা না যাওয়ায় অনেকের মনেই প্রশ্ন জাগে। অবশেষে ভাস্বর নিজেই মিডিয়াকে জানিয়েছেন, তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। তবে নবমিতার সঙ্গে যোগাযোগ করেও তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও নবমিতা ও ভাস্বর এখনও খুব ভালো বন্ধু বলে জানিয়েছেন ভাস্বর। তাঁরা দুজনে এখনও একসঙ্গে কফি শপে অথবা লাঞ্চ বা ডিনারে যান।

অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের এটি ছিল দ্বিতীয় বিয়ে। বারবার বিবাহ বিচ্ছেদের ফলে ভাস্বর জানিয়েছেন, তাঁর মন ভেঙে গিয়েছে। ভাস্বরের কাছে বিবাহ বিচ্ছেদের আঘাত প্রায় হার্ট অ্যাটাকের মতো। বৈবাহিক সম্পর্কে এই মুহূর্তে আর জড়াতে চান না ভাস্বর। বরাবর ভাস্বর প্রচারের আলো থেকে দূরেই থেকেছেন। এমনকি সম্প্রতি ভার্সেটাইল অভিনেতা হিসাবে পুরস্কার পাওয়ার পরও মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি তাঁকে। তবে ভাস্বর অভিমান ভরে বলেছেন, মিডিয়াই তাঁকে স্বীকৃতি দেয়নি। কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ না করে ভাস্বর এখন ব্যস্ত নিজের কেরিয়ার নিয়ে। এই মুহূর্তে তিনি কাজ করছেন জনপ্রিয় বাংলা ডেইলি সোপ  ‘প্রথমা কাদম্বিনী’তে। এছাড়া নিজের একাকীত্ব কাটাতে তিনি শিখছেন স্প্যানিশ ভাষা। ভবিষ্যতে কাশ্মীরে বাড়ি কেনার পরিকল্পনা আছে তাঁর। ভাস্বর জানিয়েছেন, সব মিলিয়ে ভালোই আছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026