ভাইরাল & ভিডিও

‘কাঁচা বাদাম’র পর ‘আমি বাদাম বেঁচে খাই’, ভুবন বাবুর গাওয়া দ্বিতীয় গানে দুর্দান্ত নাচলেন এক যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে গোটা নেটমাধ্যমে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর গান গেয়ে বাদাম বিক্রি করার এমন অভিনব পদ্ধতির জন্যই ভাইরাল হয়েছেন। এখন সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণ ভুবন বাবুর লেখা ও সুর করা ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’,গানটি শোনা যাচ্ছে। নেটদুনিয়ায় একাধিক ইউটিউবার এই গান নিয়ে রীতিমতো কাটাছেঁড়া করে ফেলেছেন। অথচ এদিকে নিজের গানের কপিরাইট হারিয়েছেন ভুবন বাবু। যার জন্য ইতিমধ্যেই তিনি দুবরাজপুর থানায় পুলিশের দ্বারস্থ হয়েছেন।

তার কথায়, তিনি নেটদুনিয়ায় জনপ্রিয় হওয়ার পর থেকেই সকলে তার সাথে দেখা করতে এসে বাদাম না কিনে শুধু গান শুনেই চলে যান সকলে। সোশ্যাল মিডিয়ায় তার এত জনপ্রিয়তা তার জীবনে ডেকে এনেছে এক বিশাল বিপদ। তার দাবি, এই জনপ্রিয়তার কারণেই তার ব্যবসার ক্ষতি হয়েছে অনেক। তার কথায়, এতকিছুর মধ্যে তিনি কিছুই পাচ্ছেন না। এমনকি তিনি এবং তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিনিয়ত। তাদের ভয় এই জনপ্রিয়তার জন্য তিনি অপহরণ হয়ে যেতে পারেন। তার এই ভাবনার জন্য নেটনাগরিকদের কাছে হাসির পাত্র হয়ে উঠেছেন ভুবনবাবু।

তবে কয়েকদিন আগেই ইউটিউবার স্যান্ডি সাহার চ্যানেলে তিনি তার দ্বিতীয় গান ‘সারেগামা গারে আর গান শোনাবো তোরে’ গানটি গেয়ে সকলকে শুনিয়েছেন। ভুবন বাবুর গান গাওয়ার এই ভিডিওটি শেয়ার করে স্যান্ডি সাহা সকলের কাছে অনুরোধ জানিয়েছিলেন এই গানের কপিরাইট যেন ভুবন বাবুরই থাকে। ইতিমধ্যেই সেই দ্বিতীয় গানটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বীরভূমের এই বাদাম বাবুর দ্বিতীয় গানে এক কিশোরী রাস্তার মধ্যে লোকজনের মাঝে নেচে ভিডিও বানিয়ে তা শেয়ার করেছেন। মেয়েটি লাল রঙের একটি আনারকলি পড়েছিলেন। খোলা চুলে গলায় কালো ওড়না নিয়ে সারা রাস্তায় ঘুরে ঘুরে এই গানে নাচলেন কিশোরী। এই মুহূর্তে এই ভিডিও ভাইরাল নেটিজেনদের একাংশের মধ্যে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026