বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি সোনামিকা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন বহুমানুষের কাছে। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
এই মুহূর্তে সোনামিকা একটি জনপ্রিয় টলিউডের গানের তালেই নৃত্য পরিবেশন করে চর্চায় উঠে এসেছেন। সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘উবিরুঙ্গিয়া’ থেকে ৪ মাস আগে শেয়ার করে নিয়েছিলেন সোনামিকা। এই মুহূর্তে তার সেই নাচের ঝলক পৌঁছে গিয়েছে ২০ লাখেরও বেশি মানুষের কাছে। এই ঝলকে সোনামিকাকে টলিউডের অন্যতম হিট ছবি ‘বোঝেনা সে বোঝেনা’র জনপ্রিয় গান ‘ভগবান’এর তালেই দেখা গিয়েছে। পর্দায় এই গানের সাথেই দেখা গিয়েছিল আবীর চ্যাটার্জী ও পায়েল সরকারকে। আর সেই গানের তালেই তাল মিলিয়ে এখন একাংশের নজর কেড়েছেন সোনামিকা। পেয়েছেন অজস্র প্রশংসাও। এদিন মানানসই সাজে লাল ফুলস্লিভ ব্লাউজ ও সবুজ ঢাকাইতেই নিজের এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তিনি। আপাতত, সেকথা তার এই সাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ঝলকে নজর রাখলেই স্পষ্ট হবে।
March 22 marks the birthdays of several notable figures across entertainment, literature, and sports. All…
ABC’s gamble to cast TikTok star Taylor Frankie Paul as the lead in The Bachelorette…
Sky’s Saturday Night Live UK debuted with healthy ratings, drawing nearly 230,000 viewers in its…
Netflix’s Lost in Space remake may have wrapped up in 2021, but the three-season series…
The latest trailer for Spider-Man: Brand New Day has fans buzzing, but not just about…
Television fans have a packed lineup this Sunday, March 22, 2026, with major premieres and…